Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ভাইয়ের ডিভোর্স নিয়ে রসিকতা! প্রাক্তন বৌদি ‘পালিয়ে গিয়েছে’, বললেন সলমন

 ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর মঞ্চে  নিজের ভাই সোহেল খান ও প্রাক্তন বৌদি সীমা সাজদেহ-কে নিয়েই রসিকতা করে ফেললেন সলমন।

ভাইয়ের ডিভোর্স নিয়ে রসিকতা! প্রাক্তন বৌদি ‘পালিয়ে গিয়েছে’, বললেন সলমন

ভাইয়ের ডিভোর্স নিয়ে রসিকতা!

শেষ আপডেট: 22 June 2025 18:10

দ্য ওয়াল ব্যুরো: সলমন খান মানেই যা মনে তাই মুখে! এবার এই স্বভাবের জন্যই নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর মঞ্চে  নিজের ভাই সোহেল খান ও প্রাক্তন বৌদি সীমা সাজদেহ-কে নিয়েই রসিকতা করে ফেললেন সলমন।

কপিল শর্মার সঙ্গে আড্ডায় সলমন জানান, বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তাঁর বাড়ির দরজা সব সময় খোলা বন্ধুদের জন্য। একবার ফোটোগ্রাফার অবিনাশ গওয়ারিকর কিছু দিনের জন্য থাকার কথা বলে সেখানে এসে ছিলেন—কিন্তু সেই 'কিছু দিন' টেনে চলে যায় কয়েক বছরে!

সলমন বলেন, “সে বলেছিল, যতক্ষণ না নতুন ফ্ল্যাট পায়, থাকবে। পরে জানাল, ফ্ল্যাট পেয়ে গেলেও গ্যালাক্সি ছাড়েনি। আর তখনই সোহেল পালিয়ে বিয়ে করল। আর এখন তো সীমাও পালিয়ে গিয়েছে।" সলমনের কথা শুনে হাসি চেপে রাখতে পারেননি নবজ্যোত সিং সিধু আর অর্চনা পূরণ সিং। ভাইয়ের ডিভোর্স নিয়ে এ ধরনের রসিকতা যে শুধু সলমনের পক্ষেই সম্ভব একবাক্যে স্বীকার সকলের। যদিও ঘর খালি না করায় রেগে গিয়েছিলেন সোহেল। তবু অবিনাশ ছিলেন নির্বিকার।

১৯৯৮ সালে বিয়ে করেন সোহেল ও সীমা। ২০০০ ও ২০১১ সালে তাঁদের দুই সন্তানের জন্ম হয়। কিন্তু  ২৪ বছরের দাম্পত্যের পর ২০২২ সালে বিচ্ছেদ হয় তাঁদের। সূত্রের খবর এই মুহূর্তে নতুন সম্পর্কে আছেন সীমা। 


```