শহরে একের পর এক খুন, রহস্য ফাঁস করবেন অনির্বাণ
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় খুল্লামখুল্লা জানিয়ে দিলেন, নতুন বছরের শুরুতেই নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। কী সেই দায়িত্ব! এবার রহস্য উন্মোচনের দায়িত্ব পড়ল তাঁর কাঁধে।
ভাবছেন আবার ব্যোমকেশের ভূমিকায়!
শেষ আপডেট: 1 February 2021 10:53
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় খুল্লামখুল্লা জানিয়ে দিলেন, নতুন বছরের শুরুতেই নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। কী সেই দায়িত্ব! এবার রহস্য উন্মোচনের দায়িত্ব পড়ল তাঁর কাঁধে।
ভাবছেন আবার ব্যোমকেশের ভূমিকায়! নাহ, একেবারেই না। এবারে সম্পূর্ণ নতুন রূপে। পরিচালক বিরসা দাশগুপ্তের নতুন সিনেমা, একটি সাইকোলজিক্যাল থ্রিলারে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ। পরিচালক নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আর কয়েকদিনের মধ্যে শুরু হবে এই সিনেমার শ্যুটিং। তবে তাড়াহুড়োতে নয়। ধীরে সুস্থে বানাতে চাইছেন 'সাইকো'।
শহরে একটার পর একটা খুন। সবাই পুলিশ। প্রথমে কিডন্যাপ। পরে খুন! কিন্তু কেন! কী উদ্দেশ্য! সাইকোলজির ছাত্র কিংশুক এই রহস্য উন্মোচনের চেষ্টা করবে। মানুষ কেন খুন করে- এটাই বারবার তাঁকে ভাবায়। কিন্তু রহস্য উদঘাটন করতে পারবেন কিনা সেটা দেখার জন্য প্রেক্ষাগৃহে তো ছুটতেই হবে। প্রসঙ্গত কিংশুকের চরিত্রে অভিনয় করবেন খোদ অনির্বাণ ভট্টাচার্য।

কানাঘুষো শোনা যাচ্ছে, একটি দক্ষিণী সিনেমার কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে, এই সিনেমা তৈরি করবেন বিরসা। সিনেমায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে চান্দ্রেয়ী ঘোষ, অনির্বাণ চক্রবর্তী, পায়েল দে-কে। 'সাইকো'র প্রযোজনা করবেন শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি। তাঁদের প্রযোজনা সংস্থার আন্ডারেই মুক্তি পেয়েছিল 'ড্রাকুলা স্যার'।এবারে 'সাইকো' দর্শকদের মনে দাগ কাটবে কিনা, তার জন্যেই মুখিয়ে আছেন দর্শকরা।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় অনির্বাণের পোস্টের নীচেও শুভেচ্ছার ঢল নেমেছে যেন। অনির্বাণ বরাবরই ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের জন্য বাহবা কুড়িয়েছেন। কখনও সমালোচনার ঝড় উঠেছে, কখনও বা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন হেটার্সরাও। সবমিলিয়ে অনির্বাণ মানেই আলাদা উত্তেজনা কাজ করে সকলের মধ্যে, বিশেষ করে মহিলা মহলে। এবারেও তিনি সন্তুষ্ট করতে পারবেন কিনা, তার জন্যেই হাঁ করে বসে আছেন সিনেমা-প্রেমীরা।