
শেষ আপডেট: 20 January 2021 10:37
তবে স্টাইলিশ অভিনেত্রী ইদানিং ভীষণই ব্যস্ত। সিনেমার জন্য! কখনই না। নতুন বইয়ের জন্য এখন বাঁধ ভাঙা এক্সাইটমেন্ট তাঁর। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক পোস্ট শুধুই নিজের নতুন বই নিয়ে। লেখিকা হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটতে চলেছে। একটু নজরকাড়া সেলিব্রেশন তো চলবেই এই ক'দিন।
বই সম্পর্কিত সমস্ত অনুষ্ঠানই ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। আর ভার্চুয়াল অনুষ্ঠান হলেও একের পর এক দুর্দান্ত সাজে তাক লাগাচ্ছেন তিনি। এর মধ্যেই নিজে জানালেন অভিনয় ছাড়াও আরও এক বিশেষ গুণে তিনি দক্ষ হয়ে উঠেছেন। সেটা কী! নীল টপ, হালকা মেকআপ, সুন্দর চুলের স্টাইলের ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন, "আমার মনে হয়, চুলের স্টাইল করতে করতে আমি এখন এক্সপার্ট হয়ে গেছি।"
এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে প্রিয়াঙ্কার হেয়ার স্টাইল দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন অনেকেই। কিন্তু হেয়ার স্টাইলের প্রতি যে তাঁর আলাদা ভাললাগা রয়েছে, সেটা বহু মানুষেরই অজানা ছিল। স্বাভাবিকভাবেই, নিজে হাতে যেভাবে চুল বেঁধেছেন, তার প্রশংসাও অনেকেই করছেন ইনস্টাগ্রামে।
অন্যদিকে তাঁর লেখা 'আনফিনিশড' ৯ ফেব্রুয়ারি প্রকাশ পেতে চলেছে। তাছাড়াও নেটফ্লিক্সে মুক্তি পাবে 'দ্য হোয়াইট টাইগার'। সম্প্রতি শেষ করেছেন 'টেক্সট ফর ইউ'-এর শ্যুটিং। লন্ডনে আটকে থাকলেও, নতুন বছরের শুরু থেকেই ভীষণ মজা করে কাটাচ্ছেন তিনি।