Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

মুম্বইয়ের দুটি অ্যাপার্টমেন্ট বেচলেন, লিজ দিয়েছেন অফিস বাড়ি, কত পেলেন প্রিয়ঙ্কা?

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সীমানা ছাড়িয়ে হলিউডেও বিচরণ তাঁর। মুম্বই, লস এঞ্জেলস, গোয়ায় সম্পত্তি আছে। এহেন প্রিয়ঙ্কা চোপড়া কি বিপুল পরিমাণ সম্পত্তির কিছু বেচে, কিছু লিজ বা ভাড়া দিয়ে, আবার কিছু নতুন কিনে নতুন কোনও প্ল্যান কার্যকর করছেন?

মুম্বইয়ের দুটি অ্যাপার্টমেন্ট বেচলেন, লিজ দিয়েছেন অফিস বাড়ি, কত পেলেন প্রিয়ঙ্কা?

শেষ আপডেট: 23 July 2021 09:37

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সীমানা ছাড়িয়ে হলিউডেও বিচরণ তাঁর। মুম্বই, লস এঞ্জেলস, গোয়ায় সম্পত্তি আছে। এহেন প্রিয়ঙ্কা চোপড়া কি বিপুল পরিমাণ সম্পত্তির কিছু বেচে, কিছু লিজ বা ভাড়া দিয়ে, আবার কিছু নতুন কিনে নতুন কোনও প্ল্যান কার্যকর করছেন? একটি প্রতিবেদনে প্রকাশ, মুম্বইয়ের আন্ধেরি (পশ্চিম)র ভারসোভায় রাজ ক্লাসিকের সাত তলার একটি ফ্ল্যাট মার্চে ৩ কোটি টাকায় বেচেছেন। একই তলের আরেকটি ইউনিট বিক্রি করেছেন ৪ কোটিতে। স্কোয়ার ফুটের হিসাবে এটি বড়। মোট ৭ কোটি টাকা পেয়েছেন। এছাড়া জ্যাপকি ডট কমের  পাওয়া নথিপত্রের উল্লেখ করে একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, আন্ধেরি ওয়েস্টের ওশিওয়ারায় বাস্তু প্রেসিঙ্কটে দ্বিতীয় তলে একটি অফিস প্রপার্টি জুন মাসে লিজ দিয়েছেন অভিনেত্রী। ২০৪০ বর্গফুট এলাকাজুড়ে ওই প্রপার্টির মাসিক ভাড়া ২ লাখ ১১ হাজার টাকা। গত বছর  ফেব্রুয়ারিতে ২ কোটি টাকায় আন্ধেরি ওয়েস্টের লোখান্ডওয়ালা কমপ্লেক্সে করণ অ্যাপার্টমেন্টের একটি চারতলার ইউনিট বিক্রি করেন প্রিয়ঙ্কা। দি ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম জানিয়েছিল, প্রিয়ঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাস লস এঞ্জেলসের এনসিনোয় ২০মিলিয়ন মার্কিন ডলার দিয়ে একটি বাড়ি কিনেছেন, যাতে দুই লেনের গলি, আয়না বসানো জিমন্যাসিয়াম, ওয়েট বার, বিশাল স্ক্রিনওয়ালা মুভি থিয়েটার, ইনডোর বাস্কেটবল কোর্ট আছে। আন্ডারগ্রাউন্ড লাউঞ্জ, গেমস রুমও আছে। পিঙ্কভিলার খবর, সম্প্রতি প্রিয়ঙ্কার জুহুর ছেড়ে যাওয়া অ্যাপার্টমেন্টে এসে উঠেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০১৮য় এখানেই বিয়ে হয়েছিল প্রিয়ঙ্কা, নিকের। কর্মযোগ নামে একটি বাড়িতে ওই অ্যাপার্টমেন্ট, যার বাজারমূল্য ৭ কোটি। দুটি পরপর নেটফ্লিক্সের প্রজেক্ট উই ক্যান বি হিরোস, দি হোয়াইট টাইগারে শেষ দেখা গিয়েছে প্রিয়ঙ্কাকে। সামনে তাঁর হাতে অনেকগুলি কাজ আছে।      

```