Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

'নগ্ন' ফোটোশ্যুট বিতর্ক: থানায় হাজিরা দিলেন রণবীর, অভিনেতার বয়ান রেকর্ড করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই পুলিশের থেকে কিছুদিন সময় চেয়েছিলেন অভিনেতা। তাঁর আর্জি মেনে নিয়েছিল পুলিশ। সোমবার 'নগ্ন' ফটোশ্যুট (Nude Photoshoot) বিতর্কে পুলিশের কাছে হাজিরা দিলেন রণবীর সিং (Ranveer Singh)। সেখানেই তাঁর বয়ান রেকর্ড করে পুলি

'নগ্ন' ফোটোশ্যুট বিতর্ক: থানায় হাজিরা দিলেন রণবীর, অভিনেতার বয়ান রেকর্ড করল পুলিশ

শেষ আপডেট: 29 August 2022 13:35

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই পুলিশের থেকে কিছুদিন সময় চেয়েছিলেন অভিনেতা। তাঁর আর্জি মেনে নিয়েছিল পুলিশ। সোমবার 'নগ্ন' ফটোশ্যুট (Nude Photoshoot) বিতর্কে পুলিশের কাছে হাজিরা দিলেন রণবীর সিং (Ranveer Singh)। সেখানেই তাঁর বয়ান রেকর্ড করে পুলিশ (Mumbai Police)।

সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সকাল সাতটা নাগাদ চেম্বুর থানায় জানা অভিনেতা। দু'ঘণ্টা সেখানেই ছিলেন তিনি। এই মামলায় পুলিশ তাঁর বয়ান রেকর্ড করে। পুলিশ সূত্রে খরব, এই মামলায় ফের তাঁকে ডেকে পাঠানো হতে পারে।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় রণবীরের নগ্ন ছবি নিয়ে মুম্বইয়ের চেম্বুর থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। সেই ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে। শহরের একটি বেসরকারি এনজিও রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। সেই মামলার ভিত্তিতে আগামী ২২ অগস্টের মধ্যে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে রণবীর হাজিরা দেওয়ার জন্য আরও কয়েকদিন সময় চেয়ে নিয়েছিলেন।

প্রসঙ্গত, একটি ম্যাগাজিনের ফটোশ্যুটের জন্য নগ্ন হয়েছিলেন রণবীর সিং। গত ২১ জুলাই তাঁর এই ছবি সামনে আসে। ছবিতে দেখা গেছে সম্পূর্ণ নগ্ন রণবীরকে। তাঁর সারা শরীরে কোনও পোশাক নেই। উপুড় হয়ে শুয়ে কিংবা সামনের দিকে হাত ঝুঁকিয়ে গোপনাঙ্গ ঢেকেছেন অভিনেতা। সেই ছবি সামনে আসতেই বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, শিশুমনে খারাপ প্রভাব পড়বে এমন ফটোশ্যুট। যা নিয়ে জলঘোলা কম হয়নি।

ঋষভ দলের বাইরে, গ্যালারিতে উর্বশী, কটাক্ষে মাতোয়ারা দুবাই


```