জানা গেছে, হরিদ্বারে পৌঁছে প্রথমে একটি হোটেলে রাত কাটান ধর্মেন্দ্রর দুই ছেলে। পরদিন গঙ্গার ঘাটে গিয়ে হিন্দু রীতি মেনে পিণ্ডদান ও অস্থি বিসর্জনের সমস্ত উপাচার সম্পন্ন হয়।
.jpg.webp)
শেষ আপডেট: 5 December 2025 18:04
দ্য ওয়াল ব্যুরো: বাবা ধর্মেন্দ্রকে শেষ বিদায় জানাতে গত মঙ্গলবার হরিদ্বারে পৌঁছন সানি দেওল ও ববি দেওল। হর কি পৌড়ী ঘাটে সম্পন্ন হয় অভিনেতার অস্থি বিসর্জনের সব আচার। কিন্তু স্বাভাবিকভাবেই যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তা হল, সানি ও ববি তো নিজের হাতে বাবার অস্থি বিসর্জন দিলেন না, কিন্তু কেন?
জানা গেছে, হরিদ্বারে পৌঁছে প্রথমে একটি হোটেলে রাত কাটান ধর্মেন্দ্রর দুই ছেলে। পরদিন গঙ্গার ঘাটে গিয়ে হিন্দু রীতি মেনে পিণ্ডদান ও অস্থি বিসর্জনের সমস্ত উপাচার সম্পন্ন হয়। তবে এই কাজটি করেন ধর্মেন্দ্রর বড় নাতি করণ দেওল। ঘটনাস্থলে উপস্থিত পুরোহিতের কথায়, শারীরিক ও পরিস্থিতিগত অসুবিধার কারণেই সানি ও ববি নিজেরা এই প্রক্রিয়ায় অংশ নেননি। তবে গোটা পরিবার সেখানেই উপস্থিত ছিল।
এ দিন হেমা মালিনী এবং তাঁর দুই মেয়ে অনুষ্ঠানে যোগ দেননি। ঘনিষ্ঠ পারিবারিক পরিসরেই সম্পন্ন হয় শেষকৃত্য। কিন্তু বিদায়ের মুহূর্ত আবেগে ভাসিয়ে দেয় সবাইকে। বিশেষ করে ববিকে বেশ ভেঙে পড়তে দেখা যায়। অন্যদিকে, সানি বারবার উপস্থিত ছবিশিকারিদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। নিজের পরিবারের ব্যক্তিগত শোকের মুহূর্ত গোপন রাখতে চাইছিলেন তিনি।
আগামী আট ডিসেম্বর ধর্মেন্দ্রর নব্বই বছরের জন্মদিন। পরিবার জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও বিশেষভাবে দিনটি পালন করা হবে। অভিনেতার ফার্মহাউজে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান, যেখানে সাধারণ মানুষও অংশ নিতে পারবেন বলে খবর।