
শেষ আপডেট: 27 October 2019 04:39
সম্পাদক মশাই অবশ্য শাহরুখকে বোঝানোর চেষ্টা করেন যে এটা নিছকই মজা। তবে তাতে রাগ কমেনি কিং খানের। ওই সম্পাদকের অফিসে গিয়ে তাঁর সঙ্গে একটু খারাপ ব্যবহার করে ফেলেন শাহরুখ। এরপর একদিন শাহরুখের শ্যুটিং স্টেই হাজির হয় পুলিশ। জানায়, শাহরুখকে কিছু প্রশ্ন করার আছে। এরপরেই সটান লক আপে চালান করে দেওয়া হয় কিং খানকে। পরে অবশ্য পুলিশকে তিনি অনুরোধ করেন তাঁকে ছেড়ে দেওয়ার জন্য। পাশাপাশি এই প্রতিশ্রুতিও দেন যে আর কখনও এমন আচরণ করবেন না।
https://youtu.be/gVaJulIZmXo
এক রাত জেলে কাটানোর অভিজ্ঞতা যে বেশ ভয়ঙ্কর লেটারম্যানের শোতে এসে সে কথাও জানিয়েছেন শাহরুখ। তিনি বলেন, "খুব নোংরা-অপরিষ্কার একটা জায়গা। একসঙ্গে অনেকে মিলে একটা ছোট্ট জায়গায় থাকেন। খুবই খারাপ পরিবেশ।" জামিন পাওয়ার পর ওই সংবাদপত্রের সম্পাদককে ফের ফোন করেছিলেন বলেও জানান শাহরুখ।
পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯–এ প্রকাশিত গল্প
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa_%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be/