Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

দেখে মনে হচ্ছে আসল মনমোহন, গলাটাও যেন অবিকল তাঁরই মতো

দ্য ওয়াল ব্যুরো: 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'। সাম্প্রতিক সময়ে বোধহয় বলিউডের অন্যতম আলোচ্য ছবি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর উপর তৈরি এই ছবিতে মনমোহনের ভূমিকায় অভিনয় করছেন অনুপম খের। লুকসে তিনি আগেই বাজিমাত করেছিলেন। অবকি

দেখে মনে হচ্ছে আসল মনমোহন, গলাটাও যেন অবিকল তাঁরই মতো

শেষ আপডেট: 26 December 2018 12:30

দ্য ওয়াল ব্যুরো: 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'। সাম্প্রতিক সময়ে বোধহয় বলিউডের অন্যতম আলোচ্য ছবি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর উপর তৈরি এই ছবিতে মনমোহনের ভূমিকায় অভিনয় করছেন অনুপম খের। লুকসে তিনি আগেই বাজিমাত করেছিলেন। অবকিল যেন মনমোহন সিং। মাথায় সেই পরিচিত আকাশি নীল রংয়ের পাগড়ি, গালে সাদা চাপ দাড়ি, আর চোখে আঁটা হাই-পাওয়ারের চশমা। এ বার মনমোহন সিংয়ের গলার স্বরও নকল করলেন অনুপম খের। ২৭ ডিসেম্বর, শুক্রবার রিলিজ হবে ছবির ট্রেলর। তার আগেই টুইটারে হাজির হলেন এই বর্ষীয়ান অভিনেতা। জানালেন, ছবির ট্রেলর রিলিজের কথা। 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টা'-এর ফার্স্ট লুক বেরনোর পর চমকে গিয়েছিলেন অনেকেই। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং অনুপম খেরের মধ্যে ফারাক করতে পারেননি অনেকেই। লুকসের পর অনুপম এ বার হাজির প্রাক্তন প্রধানমন্ত্রীর গলার স্বর নিয়ে। আর সেখানেও ছক্কা হাঁকিয়েছেন তিনি। ২৭ ডিসেম্বর ছবির ট্রেলর রিলিজ নিয়ে যে বার্তা অনুপম দর্শকদের দিয়েছেন তা শুনলে মনে হবে অভিনেতা নন স্বয়ং মনমোহনই কথা বলছেন। https://twitter.com/AnupamPKher/status/1077821125302931456 ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপর ২০১৪ সালে একটি বই লিখেছিলেন সঞ্জয় বারু। প্রধানমন্ত্রী থাকাকালীন এই সঞ্জয় ছিলেন মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা। সঞ্জয় বারুর এই বইয়ের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে বিজয় রত্নাকর গুট্টের ছবি 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'। অনুপম খের ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জার্মান অভিনেত্রী সুজান বেমার্ট। বলিউডে বেশ পরিচিত মুখ তিনি। এর আগেও অভিনয় করেছেন বেশ কিছু হিন্দি ছবিতে। এ বার সনিয়া গান্ধীর চরিত্রে দেখা যাবে সুজানকে। এ ছাড়াও রয়েছে অক্ষয় খান্না, অহনা কুমার, অর্জুন মাথুর এবং আরও অনেকে। এ দিকে মনমোহনের চরিত্রে অনুপম খেরের অভিনয় করা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। বর্ষীয়ান অভিনেতা অনুপম খের কতটা মোদী ভক্ত সোশ্যাল মিডিয়ার দৌলতে তা প্রায় সবারই জানা। তাঁর স্ত্রী কিরণ খেরও ২০১৪ সালে চণ্ডীগড় থেকে লোকসভা ভোটে বিজেপির হয়ে জিতেছিলেন। তাহলে এমন বিজেপি ঘেঁষা অনুপম কেন হঠাৎ মনমোহনের চরিত্রে অভিনয় করলেন, এখন তা নিয়েই উঠছে প্রশ্ন।

```