Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

দ্বাদশের গণ্ডি পেরোলেন মীরের মেয়ে মুসকান, আইএসসিতে পেলেন প্রচুর নম্বর, গর্বিত বাবা

দ্য ওয়াল ব্যুরো: শনিবার আইসিএসই আর আইএসসির ফল প্রকাশ করেছে সংশ্লিষ্ট বোর্ড। দুই শ্রেণীতেই পাশের হার যথেষ্ট বেশি। আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলে দেখা গেছে ছাত্র ও ছাত্রীদের মধ্যে পাশের হার যথাক্রমে ৯৯.৬৬ শতাংশ এবং ৯৯.৮৬ শতা

দ্বাদশের গণ্ডি পেরোলেন মীরের মেয়ে মুসকান, আইএসসিতে পেলেন প্রচুর নম্বর, গর্বিত বাবা

শেষ আপডেট: 24 July 2021 13:29

দ্য ওয়াল ব্যুরো: শনিবার আইসিএসই আর আইএসসির ফল প্রকাশ করেছে সংশ্লিষ্ট বোর্ড। দুই শ্রেণীতেই পাশের হার যথেষ্ট বেশি। আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলে দেখা গেছে ছাত্র ও ছাত্রীদের মধ্যে পাশের হার যথাক্রমে ৯৯.৬৬ শতাংশ এবং ৯৯.৮৬ শতাংশ। এই বল ঘোষণার সঙ্গে সঙ্গে খুশির হাওয়া রেডিও জকি ও অভিনেতা মীর আফসার আলির পরিবারে। দ্বাদশের গণ্ডি পেরিয়েছেন মীরের মেয়ে মুসকান। মুসকান আইএসসিতে প্রচুর নম্বর পেয়েছেন। মেয়ের রেজাল্ট দেখে গর্বে বুক ফুলে উঠেছে মীরের। এদিন ফল ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের খুশি বাকিদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন অভিনেতা। ফেসবুকে মীর লিখেছেন, অবশেষে স্কুলের গণ্ডি পেরনো গেল, ক্লাস ১২ শেষ হল। মুসকান আইএসসিতে ৯৭.৭৫ শতাংশ (সেরা চারে) নম্বর পেয়েছে। মুসকান তোকে অনেক অভিনন্দন। আমি তোর জন্য খুব খুব খুব গর্বিত। মীরের মেয়ের রেজাল্টের এই পোস্ট ফেসবুকে বহু মানুষ পছন্দ করেছেন। সকলেই কমেন্ট বাক্স ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছাবার্তায়। কেউ কেউ বলেছেন, যেমন প্রতিভাবান বাবা তাঁর তেমনই প্রতিভাবান মেয়ে। কেউ আবার বলেছেন, মীর ও মুসকান দু'জনকেই অভিনন্দন। মুসকানের আগামী দিনে নতুন জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন নেটিজেনরা। শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা এসেছে ওপার বাংলা থেকেও। এবছর কোভিড আবহে আইএসসি বা আইসিএসই কোনও পরীক্ষার আয়োজন করা যায়নি। মূল্যায়নের ভিত্তিতে ফল ঘোষণা করেছে বোর্ড। এক্ষেত্রে দ্বাদশ শ্রেণীর অভ্যন্তরীণ পরীক্ষার নম্বর, একাদশে প্রাপ্ত নম্বর ছাড়াও বিবেচ্য হয়েছে গত ৬ বছরে পড়ুয়াদের ধারাবাহিকভাবে প্রাপ্ত নম্বর। তাতেই বাবার মাথা আরও আরও উঁচু করেছেন মুসকান।

```