Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

বিদেশ যেতে নারাজ মিঠুন, কাবুলিওয়ালার 'দেশের বাড়ি' হবে ভারতেই

দ্য ওয়াল ব্যুরো: ছবি বিশ্বাসের পর মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ফের এক বাঙালি অভিনেতাকে দেখা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কাবুলিওয়ালা’ (Kabuliwala)-র নাম ভূমিকায়। বর্তমানে কলকাতায় জোরকদমে চলছে সেই ছবির শ্যুটিং। পরিচালনার দ

বিদেশ যেতে নারাজ মিঠুন, কাবুলিওয়ালার 'দেশের বাড়ি' হবে ভারতেই

শেষ আপডেট: 22 August 2023 16:08

দ্য ওয়াল ব্যুরো: ছবি বিশ্বাসের পর মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ফের এক বাঙালি অভিনেতাকে দেখা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কাবুলিওয়ালা’ (Kabuliwala)-র নাম ভূমিকায়। বর্তমানে কলকাতায় জোরকদমে চলছে সেই ছবির শ্যুটিং। পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘নোবেল চোর’ খ্যাত সুমন ঘোষ। এসভিএফ এবং জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘কাবুলিওয়ালা’, যা আগামী বড়দিনে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। এরমধ্যেই ছবিতে কাবুলিওয়ালার দেশের বাড়ি কোথায় হবে, নিয়ে ধন্দে নির্মাতারা।  

মিঠুন ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার। (Mithun Chakraborty)

‘মিঠাই’ সিরিয়াল খ্যাত শিশুশিল্পী অনুমেঘা কাহালিকে দেখা যাবে ছোট্ট মিনির চরিত্রে। কিন্তু যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি আলোচনা শুরু হয়েছে, তা হল কাবুলিওয়ালার দেশ, অর্থাৎ আফগানিস্তানের রুক্ষ-শুষ্ক মরুদেশ নিয়ে। প্রথমে এই ছবির আউটডোরের শ্যুটিং সেখানেই হবে বলে শোনা গিয়েছিল। তা নিয়ে প্রযোজনা সংস্থার তরফে আলোচনাও চলছিল। কিন্তু বর্তমানে সেদেশের রাজনৈতিক পরিস্থিতি একেবারেই ঠিকঠাক না। সে কথা ভেবেই আফগানিস্তানে শ্যুটিংয়ের ভাবনা বাতিল করা হয়।

এরপর ঠিক হয়, পশ্চিম এশিয়ার তাজিকিস্তান বা উজবেকিস্তানের মতো কোনও দেশে ‘কাবুলিওয়ালা’ ছবির আউটডোরের শ্যুটিং হবে। উল্লেখ্য, সেদিকের দেশগুলিতে মিঠুনের জনপ্রিয়তা বিশাল। এরফলে মিঠুনকে নিয়ে উজবেকিস্তানে শ্যুটিং করলে সেখান থেকেও অনেক সহযোগিতা পাওয়া যেত বলে ভাবছিলেন নির্মাতারা। কিন্তু এতে বেঁকে বসেছেন খোদ অভিনেতাই। সূত্রের খবর, মিঠুনের শারীরিক পরিস্থিতি খুব একটা ভাল না। বয়সজনিত কারণে তাঁকে ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হয়। তাই এমন অবস্থায় তিনি বিদেশে শ্যুটিং করতে বিশেষ আগ্রহী নন।

শেষে ঠিক হয়, এদেশের মধ্যেই হবে কাবুলিওয়ালার দেশ। অর্থাৎ, কাবুলিওয়ালার দেশের মতো প্রাকৃতিক সাদৃশ্য থাকবে, ভারতের এমন কোনও জায়গাতেই ছবির আউটডোর শ্যুটের ভাবনা চূড়ান্ত হয়। আর সেই জায়গা হল লাদাখের কার্গিলের (Kargil)। সেই জায়গার সঙ্গে কাবুলিওয়ালার দেশের অনেকটাই মিল পাওয়া গিয়েছে। তাই আউটডোরের সেট কার্গিলেই বসবে বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে থেকেই সেখানে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। সে দিক থেকে দেখতে গেলে বহুদিন পর লাদাখ অঞ্চলে কোনও বাংলা ছবির শ্যুটিং হতে চলেছে।

মিঠুনের ‘কাবুলিওয়ালা’য় মিনি কে হবে, জানেন? ‘মিঠাই’-এর ‘মিষ্টি’কে নিয়ে জল্পনা টলিপাড়ায়


```