
শেষ আপডেট: 8 September 2023 12:04
দ্য ওয়াল ব্যুরো: রুপোলি পর্দায় অভিনয় করতে গেলে অনেক সময়ই খোলামেলা পোশাক পরতে হয় অভিনেত্রীদের। তবে পছন্দসই পোশাক না হলে বেঁকে বসেছেন নায়িকারা এমন নজিরও বিরল নয়। পরিচালকের সঙ্গে অভিনেত্রীদের মতের মিল না হলে মতবিরোধের কথাও শোনা যায় বলিউডের অন্দরে কান পাতলেই। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) এবং পরিচালক টিনু আনন্দের (Tinu Anand) মধ্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ঘটনার কথা জানান টিনু আনন্দ।
কেরিয়ারে অসংখ্য তাকলাগানো ছবি করলেও অমিতাভ বচ্চনের সঙ্গে মাত্র একটি ছবিতেই অভিনয় করেছিলেন মাধুরী। সেটি ছিল টিনু আনন্দ পরিচালিত 'শনাক্ত'। এই ছবির সেটেই প্রবল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মাধুরী এবং টিনু। ঘটনার জল এতদূর গড়ায় যে রেগেমেগে মাধুরীকে সেট থেকে বের করে দেন পরিচালক!
গোটা ঘটনাটি ঘটেছিল একটি অন্তর্বাসকে (bra scene) কেন্দ্র করে। ছবিতে একটি দৃশ্য ছিল যাতে মাধুরীকে অভিনয় করতে হত ব্রা পরে। তবে সেই দৃশ্যে অভিনয় করতে চাননি মাধুরী। স্পষ্ট জানিয়েছিলেন এমন অন্তর্বাস পরা দৃশ্যে অভিনয় করতে তাঁর আপত্তি আছে। তবে অভিনেত্রীর এই আপত্তি কানেই তোলেননি পরিচালক। তিনি স্পষ্ট জানান, অন্তর্বাস পরা দৃশ্যে অভিনয় করতেই হবে অভিনেত্রীকে।
ইচ্ছে হলে মাধুরী নিজের পছন্দমতো ডিজাইনের ব্রা বানিয়ে নিতে পারেন, এই প্রস্তাব রেখেছিলেন পরিচালক। তবে সেই প্রস্তাবেও রাজি ছিলেন না মাধুরী। বহু অনুরোধ উপরোধের পর শেষ পর্যন্ত রেগে ওঠেন পরিচালক। আর ধৈর্য রাখতে না পেরে শ্যুটিং ফ্লোর ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন মাধুরীকে। সেই কথা শুনে অপমানিত মাধুরীও তখনই বেরিয়ে যান ফ্লোর ছেড়ে। এরপর মাত্র ৫ দিনে তড়িঘড়ি শেষ হয় ছবির শ্যুটিং। তারপর অবশ্য পর্দায় আর কখনওই অমিতাভ বচ্চনের সঙ্গে জুটিতে দেখা যায়নি মাধুরীকে। শোনা যায় অনিল কাপুরের আপত্তিতেই নয়ের দশকের হিট জুটি ভাঙতে চাননি মাধুরী। তবে অনেকের অনুমান, 'শনাক্ত' ছবির এই ঘটনাও অমিতাভ-মাধুরী জুটির আর কোনও ছবি না হওয়ার অন্যতম কারণ।
বাংলার ছায়া দক্ষিণে, ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে ১৬ কোটি টাকার জালিয়াতি তামিল প্রযোজকের