Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

মাধুরী দীক্ষিতের দুই ছেলে স্কুল পেরিয়ে কলেজে, 'কবে এত বড় হয়ে গেলি!' আবেগপ্রবণ অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: ছেলে মেয়েদের বেড়ে ওঠার স্মৃতি যে কোনও মা বাবার কাছে অমূল্য। টলোমলো পায়ে হাঁটতে শেখা থেকে প্রথমবার মা ডাক শোনা অথবা প্রথমবার স্কুল যাওয়া, প্রত্যেক মা বাবা সন্তানের এই মধুর স্মৃতিগুলি সারা জীবন মনের মণিকোঠায় রেখে দেন উজ্জ্বল

মাধুরী দীক্ষিতের দুই ছেলে স্কুল পেরিয়ে কলেজে, 'কবে এত বড় হয়ে গেলি!' আবেগপ্রবণ অভিনেত্রী

শেষ আপডেট: 1 September 2023 11:55

দ্য ওয়াল ব্যুরো: ছেলে মেয়েদের বেড়ে ওঠার স্মৃতি যে কোনও মা বাবার কাছে অমূল্য। টলোমলো পায়ে হাঁটতে শেখা থেকে প্রথমবার মা ডাক শোনা অথবা প্রথমবার স্কুল যাওয়া, প্রত্যেক মা বাবা সন্তানের এই মধুর স্মৃতিগুলি সারা জীবন মনের মণিকোঠায় রেখে দেন উজ্জ্বল স্মৃতি হিসেবে। ছোটবেলার কাটানো সময়গুলিই সন্তান বড় হয়ে লেখাপড়া অথবা কর্মসূত্রে বাড়ির বাইরে যাওয়ার পর স্মৃতিচারণ (madhuri dixit emotional) করেন মা বাবারা।

সাধারণ মানুষ হন বা সেলিব্রিটি, সন্তানের সঙ্গে কাটানো অমূল্য সময়ের অনুভূতিটা মোটেই আলাদা নয়। ঠিক যেমন মাধুরী দীক্ষিতের (madhuri dixit) কথাই ধরা যাক। স্কুল পেরিয়ে কলেজে পৌঁছে গেল অভিনেত্রীর দুই ছেলে, আর সন্তানের সেই সাফল্য নিয়েই আবেগে ভাসলেন মাধুরী।

ইনস্টাগ্রামে দুই ছেলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে মাধুরী লেখেন, 'কীভাবে এত তাড়াতাড়ি তোমরা কলেজে পৌঁছে গেলে! (madhuri dixit emotional) কোথা দিয়ে সময় কেটে গেল! যাই হোক, তোমাদের জীবনের আসন্ন রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলির জন্য আমি এখন থেকেই উত্তেজিত।'

অন্যান্য মা-দের মতোই মাধুরীর মন খারাপ দুই ছেলে বাড়ির বাইরে অন্য শহরের কলেজে পড়তে যাওয়ায়। তিনি লিখেছেন, 'বাড়িটা আর আগের মতো থাকবে না'। তবে ছেলেদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত, মাধুরীর এই পোস্টে রীতেশ দেশমুখ সহ একাধিক অভিনেতা শুভেচ্ছা জানিয়েছেন মাধুরীর দুই ছেলে রায়ান এবং অরিনকে। পাশাপাশি, মাধুরীর মন খারাপেও সহমর্মী হয়েছেন পরিচালক ফারহা খান। সন্তানকে ছেড়ে থাকার কষ্ট তিনি গত ২ বছর ধরে অনুভব করছেন, মন্তব্য ফারহার।

১৯৯৯ সালে শ্রীরাম নেনের সঙ্গে বিয়ে হয় মাধুরীর। কেরিয়ারের মধ্য গগনে থাকতে থাকতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। তবে বিয়ের পরেও সমান তালে অভিনয় চালিয়ে গিয়েছেন মাধুরী। ২০০৩ সালে জন্ম হয় বড় ছেলে অরিনের। এর ২ বছর পর ২০০৫ সালে দ্বিতীয় সন্তান রায়ানের জন্ম দেন 'ধক ধক গার্ল'। বড় ছেলে অরিন আগেই ২০২১ সালে আমেরিকায় পাড়ি দেন উচ্চশিক্ষার জন্য। এবার রায়ানও স্কুলের পড়া শেষ করে পাড়ি দিলেন বিদেশে। ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার একটি কলেজে ভর্তি হয়েছেন রায়ান। কিছু মাস আগেই ছোট ছেলেকে আসন্ন কলেজ জীবনের পাঠ দিয়েছিলেন মাধুরী। একটি ভিডিওতে ছেলেকে হোস্টেলে রুমমেটের জন্য রান্না করে তাঁর সঙ্গে মিলেমিশে থাকার শিক্ষা দিয়েছিলেন অভিনেত্রী যা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছিল।

‘গদর ২’ গটগট করে অস্কারে যাবে, দাবি পরিচালকের


```