Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

বিদায়ী বছরে সন্তানকে স্বাগত জানালেন যেসব সেলেবরা, পেলেন মা-বাবার নতুন দায়িত্ব

এবছর নতুন বাবা-মা হলেন যাঁরা, তাঁদের তালিকা রইল দ্য ওয়ালে।

বিদায়ী বছরে সন্তানকে স্বাগত জানালেন যেসব সেলেবরা, পেলেন মা-বাবার নতুন দায়িত্ব

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 23 December 2024 15:20

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-এ নতুন অধ্যায়ে পা দিয়েছেন অনেক সেলেব। কেউ কেউ জীবন সঙ্গী বেছে নিয়েছেন, কেউ আবার বাবা-মা হয়েছেন। কথায় আছে বাবা-মা হওয়া ভাগ্যের ব্যাপার। এবছর যাঁদের ভাগ্য খুলল, নতুন বাবা-মা হলেন, তাঁদের তালিকা দিল দ্য ওয়াল। 

রণবীর সিং-দীপিকা পাডুকোন

সেপ্টেম্বরে বাবা-মা হয়েছেন দীপবীর। কোল আলো করে এসেছে কন্যা সন্তান। নাম দিয়েছে 'দুয়া।'

বরুণ ধাওয়ান-নাতাশা 

এই দম্পতিরও কোল আলো করে এসেছে কন্যা সন্তান। ফাদার্স ডে-তে আবেগঘন পোস্ট করেন অভিনেতা। 

View this post on Instagram

A post shared by VarunDhawan (@varundvn)

মাসাবা গুপ্তা-সত্যদীপ মিশ্র

মাসাবা ও সত্যদীপেরও মেয়ে হয় চলতি বছর। একাধিক কটাক্ষের শিকার হন ডিসাইনার তাঁর প্রেগনেন্সি সময়। সেসব দূরে সরিয়ে মেয়েকে নিয়ে ব্যস্ত বর্তমানে। 

View this post on Instagram

A post shared by Masaba ???? (@masabagupta)

বিরাট-অনুষ্কা 

বছরের শুরুতে 'অকায়' জন্ম নেয়। ভামিকার ভাই হয়েছে, এই খবরটি তারকা দম্পতি জানান সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। 

View this post on Instagram

A post shared by Virat Kohli (@virat.kohli)

রিচা চাড্ডা-আলি ফজল

প্রেগনেন্সি চুটিয়ে উপভোগ করেছেন অভিনেত্রী। বেবি বাম্প নিয়ে একাধিক অনুষ্ঠানেও গেছেন। চলতি বছর তাঁরা কন্যার বাবা-মা হন। 

আদিত্য ধর-ইয়ামি গৌতম

অক্ষয় তৃতীয়ার দিন তাঁদের ছেলে হয়। সোশ্যাল মিডিয়ায় একটি অসাধারণ পোস্ট করে বিষয়টি সকলকে জানান তাঁরা। 

বিক্রান্ত মাসে-শীতল ঠাকুর 

বিক্রান্ত ও শীতলের কোলজুড়ে আসে ছেলে। 'ভগবানের আশীর্বাদ' লিখে সোশ্যাল মিডিয়ায় সেকথা শেয়ার করেন তাঁরা। 

জাস্টিন বিবার 

জ্যাক ব্লুস বিবারের জন্ম হয় ২৪-এ। এই খবর শোনার পরই অনুরাগীরা উচ্ছ্বাসে ফেটে পড়ে।

প্রিন্স নাড়ুলা-যুবিকা

প্রিন্স ও যুবিকার মেয়ে হয়। সম্প্রতি তাঁরা মেয়ের ২ মাসের জন্মদিনও পালন করেন। 

রাধিকা আপ্তে-বেনেডিক্ট

রাধিকার কোলজুড়েও আসে কন্যা সন্তান। তারপর থেকেই শিরোনামে অভিনেত্রী। প্রেগনেন্সি নিয়ে একাধিক মন্তব্যের কটাক্ষের শিকারও হয়েছেন। 

View this post on Instagram

A post shared by Radhika (@radhikaofficial)

দ্রাষ্টি ধামী-নিরাজ খেমকা

অক্টোবরে কন্যা সন্তানের জন্ম দেন জনপ্রিয় অভিনেত্রী। তাঁর প্রেগনেন্সির জার্নির সাক্ষী ছিলেন অনুরাগীরাও। 

দেবলীনা-শানাওয়াজ 

গোপী বহু দেবলীনা জিম ট্রেনারের সঙ্গে গাটছঁড়া বাঁধেন কয়েক বছর আগে। তারপরই প্রেগনেন্সির খবর দেন। চলতি মাসে পুত্র সন্তান আসে তাঁদের জীবনে। 


```