Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

মিনিটে মিনিটে চুমু, নায়িকার সঙ্গে অন্তরঙ্গ হিরো-ভিলেন দু'জনেই, কোন সিনেমা বলুন তো?

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি ছবি হঠাৎ করেই বলিউডে তৈরি করেছিল বিতর্ক ও সাফল্যের এক দ্বৈত অধ্যায়।

মিনিটে মিনিটে চুমু, নায়িকার সঙ্গে অন্তরঙ্গ হিরো-ভিলেন দু'জনেই, কোন সিনেমা বলুন তো?

কোন সিনেমা বলুন তো?

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 July 2025 21:28

দ্য ওয়াল ব্যুরো: ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি ছবি হঠাৎ করেই বলিউডে তৈরি করেছিল বিতর্ক ও সাফল্যের এক দ্বৈত অধ্যায়। ‘হেট স্টোরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পার্ট—‘হেট স্টোরি ৩’। প্রেম, প্রতিশোধ ও সাহসিকতার মিশেলে তৈরি এই ইরোটিক থ্রিলার দর্শকমনে যেমন উত্তেজনা ছড়িয়েছিল, তেমনই তোলপাড় করেছিল সিনে মহল। বিশাল পান্ডা পরিচালিত এই ছবির কেন্দ্রে ছিল ব্যবসায়ী পরিবার দেওয়ানদের গল্প। ভাইয়ের মৃত্যুর পর ব্যবসার দায়িত্ব নেয় আদিত্য দেওয়ান (শারমন জোশী)। স্ত্রী সিয়া (জারিন খান) পাশে থেকে সাহায্য করে তাকে। তবে তাদের ব্যবসায় হঠাৎ হানা দেয় ধনী ও রহস্যময় এক শিল্পপতি সৌরভ সিংহানিয়া (করণ সিং গ্রোভার)।

ব্যবসায়িক প্রস্তাবের আড়ালে সৌরভ এক লজ্জাজনক শর্ত রাখে—এক রাতের বিনিময়ে পার্টনারশিপ। এই ঘটনার পর থেকেই শুরু হয় প্রতিশোধ, ষড়যন্ত্র এবং সম্পর্কের টানাপোড়েনের কাহিনি। সৌরভ শুরু করে আদিত্য ও সিয়ার ব্যক্তিগত জীবন নষ্ট করার খেলা। মিডিয়ায় ছড়াতে থাকে গুজব, ভেঙে পড়ে পারিবারিক শান্তি। ঘটনার গভীরে গিয়ে সিয়া নিজেই সৌরভের মুখোমুখি হয়, এবং এক চাঞ্চল্যকর তথ্য জানতে পারে। এরপর থেকে চিত্রনাট্যে আসতে থাকে একের পর এক মোচড়।

এই ছবিতে জারিন খান সাহসিকতার সব সীমা ছাড়িয়ে গিয়েছেন—শারমন জোশি ও করণ সিং গ্রোভার উভয়ের সঙ্গেই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন তিনি। অসংখ্য ঘনিষ্ঠ দৃশ্য থাকার কারণে ছবিটি পরিবার নিয়ে বসে দেখার উপযোগী নয় বলেই মনে করেন দর্শকদের বড় অংশ। তবু, ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। মাত্র ২০ কোটি বাজেটের এই ছবি ভারতে আয় করে ৫১.৭৩ কোটি টাকা। বিশ্বব্যাপী মোট ব্যবসা দাঁড়ায় ৭৫.১০ কোটি। এই হিসেবে প্রযোজকদের লাভের অঙ্ক ছিল প্রায় চারগুণ।

‘হেট স্টোরি ৩’-এর ব্যবসায়িক সাফল্য যেমন প্রমাণ করে বোল্ড থ্রিলারের চাহিদা, তেমনই এর সাহসী কনটেন্ট ঘিরে প্রশ্ন তোলে বলিউডের নৈতিক কাঠামো নিয়েও। এই মুহূর্তে ছবিটি জিও-হটস্টারে দেখতে পাবেন। 
 


```