Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

করিনার প্রথম ছবি ওটিটিতে, ‘জানে জান’ রহস্যগল্পের জুটিতে রয়েছেন পাতাললোকের আহলাওয়াত

দ্য ওয়াল ব্যুরো: ২৩ বসন্ত সিলভার স্ক্রিনে কেটে গিয়েছে। মধ্যবয়সে পৌঁছে করিনা কাপুরও (Kareena Kapoor) এবার ঢুকে পড়লেন ওটিটিতে (OTT debut)। আগামী ২১ সেপ্টেম্বর, অভিনেত্রীর ৪৩তম জন্মদিন। সেদিনই মুক্তি পাবে থ্রিলার ছবি ‘জানে জান’ (Jaane Jaan)।

করিনার প্রথম ছবি ওটিটিতে, ‘জানে জান’ রহস্যগল্পের জুটিতে রয়েছেন পাতাললোকের আহলাওয়াত

শেষ আপডেট: 25 August 2023 09:09

দ্য ওয়াল ব্যুরো: ২৩ বসন্ত সিলভার স্ক্রিনে কেটে গিয়েছে। মধ্যবয়সে পৌঁছে করিনা কাপুরও (Kareena Kapoor) এবার ঢুকে পড়লেন ওটিটিতে (OTT debut)। আগামী ২১ সেপ্টেম্বর, অভিনেত্রীর ৪৩তম জন্মদিন। সেদিনই মুক্তি পাবে থ্রিলার ছবি ‘জানে জান’ (Jaane Jaan)।

Kareena Kapoor, Jaane Jaan, OTT debut

এই 'জানে জান' ছবিতে যেন ত্র্যহস্পর্শ ঘটেছে। করিনার সঙ্গে এই ছবিতে দেখা যাবে 'পাতাললোক' খ্যাত জয়দীপ আহলাওয়াতকে। জয়দীপ থ্রিলার ছবিতে ইতিমধ্যে হাত পাকিয়েছেন। পরিপাটি অভিনয়ে ওটিটিতে তাঁর টিআরপি এখন বেশ চড়া। এতটাই যে 'পাতাললোক'-এর সেকেন্ড সিজনের অপেক্ষায় রয়েছেন দর্শকরা। আর তাঁদের সঙ্গেই রয়েছেন ‘কাহানি’ খ্যাত পরিচালক সুজয় ঘোষ। হিন্দি ছবিতে থ্রিলারকে সুজয় ভিন্ন মাত্রা দিয়েছেন।

Kareena Kapoor, Jaane Jaan, OTT debut

আর যিনি রয়েছেন, এই রহস্য ছবিতে সেই বিজয় বর্মা এখন ওটিটিতে একটা নাম বটে। 'শি', 'মির্জাপুর', 'দাহাড়', 'কালকূট'—তাঁর অভিনীত একের পর একটি ওয়েব সিরিজ সুপারহিট।

Kareena Kapoor, Jaane Jaan, OTT debut
ওটিটিতে সবার আগে এসেছিলেন মাধুরী দীক্ষিত। তার পর এসেছেন কাজলও। এখন ওটিটির পর্দায় জাঁকিয়ে বসেছেন তাঁরা। এবার সেই দলে নাম লেখালেন বেবোও। (Kareena Kapoor)

সুজয়ের ঘোষের নতুন এই ছবিটি রহস্যে বোনা। 'জানে জান' সম্প্রচার হবে নেটফ্লিক্সে। শুক্রবার ছবিটির টিজার রিলিজ হয়েছে। বিখ্যাত থ্রিলার উপন্যাস ‘দ্য ডেভোশন অফ সাসপেক্ট এক্স’ অবলম্বনে তৈরি 'জানে জান'।

Kareena Kapoor, Jaane Jaan, OTT debut

করিনাকে বেশ কয়েকবার থ্রিলার ছবিতে অনবদ্য অভিনয় করতে দেখা গিয়েছে। পাশের বাড়ির মেয়ের ইমেজ ঝেড়ে ফেলে তিনি চমক দিয়েছেন কখনও ‘ওমকারা’-র ডলি মিশ্র হয়ে, আবার ‘তলাশ’-এর সিমরন চরিত্রে। তাই এই জুটি ওটিটির পর্দায় জোট বাঁধতেই অনুরাগীদের মধ্যে ক্রমশ উন্মাদনা বেড়েছে। গতবছরেই দার্জিলিংয়ে ছবিটির শ্যুটিংয়ে এসেছিলেন করিনা। অবশেষে এবার সেই ছবি মুক্তির দোরগোড়ায়।

‘নারায়ণ মূর্তির অভিযোগ একদম সঠিক’, এবার করিনা-বিতর্কে শিল্পপতির পাশে সুজান, রাহুল বৈদ্য


```