Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

'থামলে চলবে না, ক্যানসার মনোবল ভাঙতে পারবে না', লাল লেহঙ্গা চোলি পরে ইনস্টা পোস্ট হিনার

হিনাকে দেখা গেল অন্য সাজে। হাসপাতালের বিছানা ছেড়ে ব়্যাম্প কাঁপালেন। প্রথম থেকে তিনি বলে এসেছিলেন, 'ক্যানসার কখনওই আমার মনোবল ভাঙতে পারবে না।'

'থামলে চলবে না, ক্যানসার মনোবল ভাঙতে পারবে না', লাল লেহঙ্গা চোলি পরে ইনস্টা পোস্ট হিনার

হিনা খান

শেষ আপডেট: 16 September 2024 17:53

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিজের কাজ, ছোট পর্দা, সব কিছুতেই বিরাট সক্রিয় হিনা খান। অনুরাগীর সংখ্যাও কম নয়। গত কয়েকদিন ধরে স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে আক্রান্ত হিনা। কীভাবে তিনি একটা করে দিন কেমো থেরাপির মধ্যে দিয়ে কাটাচ্ছেন, তাঁর অনেক ছবি ভিডিও পোস্ট করেন তিনি।

এবার হিনাকে দেখা গেল অন্য সাজে। হাসপাতালের বিছানা ছেড়ে ব়্যাম্প কাঁপালেন। প্রথম থেকে তিনি বলে এসেছিলেন, 'ক্যানসার কখনওই আমার মনোবল ভাঙতে পারবে না।' সেটাই প্রমাণ করে দেখালেন অভিনেত্রী। কখনও কেমো নেওয়ার মুহূ্র্তে তার কেমন দিন কেটেছে, কখনও আবার নিজের মাথার সমস্ত চুল কেটে ফেলার ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। 

পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা, 'আমার বাবা আমাকে সবসময় বলতেন, মনের জোর ধরে রাখবে। বেশি কান্নাকাটি করলে কিছু হয় না। নিজের সমস্যার কথা সব সময় না বলে, জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখতে জানতে হবে। আজ আমি বাবার কথা মেনেই চলি। বিশ্বাস করি থামলে চলবে না।'

শেয়ার করা ভিডিওতে হিনাকে দেখা যাচ্ছে লাল রঙের লেহঙ্গা চোলিতে। মাথায় লাল ঘোমটা দিয়েছেন। সঙ্গে রয়েছে চকমকে গয়না। চোখ ফেরাতে পারছেন না অধিকাংশ নেটিজেন। সব মিলিয়ে নববধূর বেশে দেখা যাচ্ছে হিনাকে। সেই সঙ্গে নেটিজেনদের নজর কেড়েছে তাঁর উজ্জ্বল হাসি। 


```