Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

সানি দেওলের নামে ‘নিখোঁজ’ পোস্টার তাঁর সংসদ এলাকায়! ‘গদর ২’ দেখতে না পেয়ে বয়কটের ডাক

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় সপ্তাহে এসেও বক্স অফিসে স্বপ্নের দৌড় অব্যাহত সানি দেওলের (Sunny Deol) ‘গদর ২’-র। গত ৪০ বছরের কেরিয়ারে এত বড় হিট দেখেননি অভিনেতা। এক সপ্তাহের মধ্যেই তিনি পার করে ফেলেছেন ৩০০ কোটির গণ্ডি। কিন্তু সানির এমন সুপারহ

সানি দেওলের নামে ‘নিখোঁজ’ পোস্টার তাঁর সংসদ এলাকায়! ‘গদর ২’ দেখতে না পেয়ে বয়কটের ডাক

শেষ আপডেট: 19 August 2023 09:09

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় সপ্তাহে এসেও বক্স অফিসে স্বপ্নের দৌড় অব্যাহত সানি দেওলের (Sunny Deol) ‘গদর ২’-র। গত ৪০ বছরের কেরিয়ারে এত বড় হিট দেখেননি অভিনেতা। এক সপ্তাহের মধ্যেই তিনি পার করে ফেলেছেন ৩০০ কোটির গণ্ডি। কিন্তু সানির এমন সুপারহিট সিনেমা দেখতে পারছেন না তাঁর সংসদ এলাকার বাসিন্দারা। যা নিয়ে ক্ষোভ জন্মেছে সেখানে। এমনকী ‘গদর ২’ ও সানি দেওলকেও বয়কটের ডাক দিয়েছেন তাঁরা।

এমনিতে সিনেমার পাশাপাশি রাজনীতিতেও বেশ সাবলীল সানি। গত লোকসভা ভোটে পাঞ্জাবের গুরুদাসপুর (Gurdaspur) লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন অভিনেতা। বলাই বাহুল্য, জিতেওছিলেন। কিন্তু ভোটে জেতার পর থেকে নাকি সেখানে খুব একটা দেখাই যায়নি অভিনেতাকে। তাঁর সংসদ এলাকা কেমন আছে, সেখানে কী দরকার, এসব কিছুই নাকি তিনি খোঁজখবর রাখেন না। এই নিয়ে অভিযোগের কমতি নেই।

জানা গিয়েছে, এই তারকা সাংসদের নিজস্ব সংসদীয় এলাকাতে একটাও সিনেমাহল নেই! (Sunny Deol)

এটা এখন নয়, বহুবছর ধরেই। তাই স্বাভাবিকভাবেই সেখানকার লোকজন সিনেমা দেখা থেকে বঞ্চিত হন। তাই সুপারহিট ‘গদর ২’-ও দেখতে পাচ্ছেন না তাঁরা কেউই। এই নিয়ে ভালই ক্ষোভ দানা বেঁধেছে স্থানীয়দের মনে। আর তাই গুরদাসপুরের লোকেরা ‘গদর ২’ এবং সানি দেওলকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, সানি দেওলের আগেও এই গুরদাসপুর পেয়েছিল তারকা সাংসদ। বিনোদ খান্না এখান থেকে ভোটে জিতেই সংসদে গিয়েছিলেন। কিন্তু একাধিকবার তারকা সংসদ পাওয়া সত্ত্বেও গুরুদাসপুরের মানুষজন নিজেদের এলাকায় কোনও প্রেক্ষাগৃহ পায়নি। সানি দেওলও এ বিষয়ে কোনও উদ্যোগ নেননি। শুধু তাই নয়, গুরুদাসপুর যখন বন্যার কবলে তখনও নিজেদের সাংসদকে পাশে না পেয়ে রেগে কাঁই জনগণ। সানি দেওলের নামে নিখোঁজ পোস্টারও পড়েছে এলাকায়।

গদর টু-র বক্স অফিস কালেকশন ৩০০ কোটি, জেলার ৪৭০ কোটি, দেবের ব্যোমকেশ ধুঁকছে দেড় কোটিতে


```