Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

‘মায়ের ছেলে সামনে আয়’, বিচ্ছেদ গুঞ্জন ঘনীভূত হতেই গর্জে উঠলেন সুনীতা

বেশ কিছু দিন ধরেই আলাদা থাকছেন সুনীতা ও গোবিন্দা। এও শোনা যাচ্ছিল, গোবিন্দাকে নাকি বিচ্ছেদের চিঠিও পাঠিয়েছেন সুনীতা। খবর আসছিল, গোবিন্দা নাকি এখনই বিচ্ছেদে রাজি নন।

‘মায়ের ছেলে সামনে আয়’, বিচ্ছেদ গুঞ্জন ঘনীভূত হতেই গর্জে উঠলেন সুনীতা

কী বলছেন সুনীতা?

শেষ আপডেট: 2 March 2025 19:40

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক ধরেই বলিউডের অন্দরে ঘনীভূত হচ্ছে এক গুঞ্জন। শোনা যাচ্ছে সম্পর্ক নাকি ভাঙতে চলেছে গোবিন্দা ও সুনীতা আহুজার (Govinda-Sunita Divorce)। এই নিয়ে চারিদিকে যখন হইহই তখন ভাইরাল সুনীতার এক ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)। সেই ভিডিয়োতেই বিচ্ছেদ বিতর্ক নিয়ে মুখ খুললেন সুনীতা। বা বলা ভাল, বোমা ফাটালেন তিনি। পরিষ্কার বললেন, "আমাকে আর গোবিন্দাকে আলাদা করবে? মাইকা লাল (মায়ের ছেলে) সামনে আয়।" 

বেশ কিছু দিন ধরেই আলাদা থাকছেন সুনীতা ও গোবিন্দা। এও শোনা যাচ্ছিল, গোবিন্দাকে নাকি বিচ্ছেদের চিঠিও পাঠিয়েছেন সুনীতা। খবর আসছিল, গোবিন্দা নাকি এখনই বিচ্ছেদে রাজি নন। সম্পর্ককে আরও একবার সুযোগ দিতে চাইছেন তিনি। 

এরই মধ্যে ভাইরাল ওই ভিডিয়োতে সুনীতাকে বলতে শোনা যায়, "আলাদা আলাদা থাকি কারণ, যখন গোবিন্দা রাজনীতিতে যোগ দেয় তখন আমার মেয়ে সদ্য যৌবনে পা দিয়েছে। বাড়িতে যুবতী মেয়ে। আমি শর্ট পরে ঘুরছি। রাজনীতির অনেক কর্মকর্তা হরদম বাড়িতে আসছে। যাতে সবাই নিজেদের মতো থাকতে পারি সে কারণেই এই সিদ্ধান্ত নিই। আমাদের আলাদা করতে চাইলে সামনে আয়।" 

৩৭ বছরের বিবাহিত জীবন গোবিন্দা ও সুনীতার। বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই অনেক নায়িকার সঙ্গে গোবিন্দার পরকীয়ার গুঞ্জন রটেছে। যদিও সুনীতা তাঁর হাত ছাড়েননি কখনও। তাই হঠাৎ করেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ওঠায় মন খারাপ হয়েছিল ভক্তদের। সুনীতার এই কথায় অনেকটাই স্বস্তিতে তাঁরা। 


```