Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

নিজেকে চড় মারতে ইচ্ছে করছে! বিচ্ছেদ-বিতর্কের মধ্যেই স্বীকারোক্তি গোবিন্দার

গোবিন্দাকে শেষ দেখা গিয়েছে ২০১৯ সালে। 'রঙ্গিলা রাজা' নামক এক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে সেই ছবি হিট হয়নি। এরপর থেকে তিনি কার্যত শো-বিজ থেকে উধাও।

নিজেকে চড় মারতে ইচ্ছে করছে! বিচ্ছেদ-বিতর্কের মধ্যেই স্বীকারোক্তি গোবিন্দার

অকপট গোবিন্দা

শেষ আপডেট: 9 March 2025 19:55

দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে অভিনেতা গোবিন্দার ব্যক্তিগত জীবন শিরোনামে। শোনা যাচ্ছে ৩৭ বছরের বিবাহিত জীবন ছিন্ন করতে চলেছেন তিনি ও স্ত্রী সুনীতা। এও শোনা যাচ্ছে, গোবিন্দা নাকি জড়িয়ে পড়েছেন পরকীয়ায়। এ সবের স্বীকারোক্তি গোবিন্দার। বলে বসলেন, 'নিজেকেই নাকি চড় মারতে ইচ্ছে করছে তাঁর।' কী এমন হল? 

গোবিন্দাকে শেষ দেখা গিয়েছে ২০১৯ সালে। 'রঙ্গিলা রাজা' নামক এক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে সেই ছবি হিট হয়নি। এরপর থেকে তিনি কার্যত শো-বিজ থেকে উধাও। সেই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে গোবিন্দা বলেন, "অনেকেই বলেছিলেন আমার নাকি কাজ নেই, জানেন আমি ১০০ কোটির একটা ছবি ছেড়ে দিয়েছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চড় মারতে ইচ্ছে করছিল আমার। ভাবলাম পাগল হয়ে গিয়েছি। ওই টাকা দিয়ে তো অনেক কিছু করতে পারতাম।" কেন না বললেন তাহলে? গোবিন্দার যুক্তি,'মন বলেছিল'। 

শুধু নিজের উপরেই দোষ দেওয়া নয়, গোবিন্দা মনে করেন, ইন্ডাস্ট্রিতে অনেকেই তাঁর বিরুদ্ধে চলে গিয়েছেন, তাঁকে ছোট করার চেষ্টা করেছেন। তাঁর নামে নানা মিথ্যে কথা রটিয়েছেন। গোবিন্দার কথায়, "ওরা আমাকে এই ফিল্মি জগৎ থেকেই সরিয়ে ফেলার চেষ্টায় ছল। আমি একজন অশিক্ষিত মানুষ, এত শিক্ষিত মানুষের ভিড়ে কী করছি, সেটাই বোধহয় ওরা নিতে পারেনি। তাঁদের নাম আমি বলতে পারব না। তবে তাঁরা যে এতদূর অবধি যেতে পারে তা আমি ভাবতে পারিনি।" 

১৬ কোটি টাকার ক্ষতি হয়েছে তাঁর, অকপটেই জানিয়েছেন গোবিন্দা। এও জানিয়েছেন, কাছের মানুষদের থেকেও খারাপ ব্যবহার পেয়েছেন তিনি। চক্রান্ত হয়েছে, এমনটাই মনে করছেন এই অভিনেতা। আর বিচ্ছেদ? তা নিয়ে যদিও মুখে কুলুপ এঁটেছেন তিনি। তবে সম্প্রতি সুনীতা এই নিয়ে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, কোনও 'মাই কা লাল' তাঁদের এই জন্মে আলাদা করতে পারবে না।


```