
শেষ আপডেট: 31 May 2020 08:15
তবে বিনোদনের দুনিয়ায় আসার আগে সারা মোটেই এত স্লিম-ট্রিম-ছিপছিপে তন্বী ছিলেন না। বরং সইফ-কন্যার ওজন ছিল প্রায় ৯৬ কেজির কাছাকাছি। ভোজনরসিক সারার জীবনে সেসময় ‘ওয়ার্কআউট’-এর নামগন্ধও ছিল না। কিন্তু সেই পর্যায় থেকে ব্যাপক পরিবর্তন ঘটেছে সারা আলি খানের। যাকে বলে একদম ‘হিউজ বডি ট্রান্সফরমেশন’। একসময় অতিরিক্ত ওজনের জন্য বয়সের তুলনায় বেশি বয়স্ক লাগত সারাকে। কিন্তু এখন সেসব অতীত।
ইনস্টাগ্রামে সারার ভিডিও ব্লগ ‘নমস্তে দর্শকো’ এখন যথেষ্টই জনপ্রিয়। আর সেখানেই নতুন এপিসোড ‘লকডাউন এডিশন’ রিলিজ করেছেন অভিনেত্রী। মজা করে নাম দিয়েছেন, “ফ্রম সারা কা সারা টু সারা কা আধা’। প্রায় ৯৬ কেজি থেকে কীভাবে ওজন কমিয়েছেন সেই জার্নিই এই ভিডিওতে দেখিয়েছেন সারা। পাইলেটস, কার্ডিও একসারসাইজ, সুইমিং, সাইক্লিং, কিক বক্সিং------ওজন কমাতে কী না করেছেন অভিনেত্রী।
লকডাউনের জেরে এখন জিম বন্ধ। তবে ওয়ার্কআউটে ফাঁকি দেননি অভিনেত্রী। বাড়িতেই জমিয়ে চলছে শারীরিক কসরত। ব্লগের ভিডিওতে সেই সমস্ত ওয়ার্কআউট সেশনেরও ঝলক পাওয়া গিয়েছে। নিজের ওজন কমাতে রীতিমতো কালঘাম ছুটছে সারার।
https://www.instagram.com/p/CAz76rxptwX/
বেশ কয়েক মাস আগে প্রথম সারার পুরনো দিনের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাঁকে দেখে চমকে গিয়েছিলেন নেটিজেনরা। সারা তখন জানিয়েছিলেন, কলেজের সময় ডায়েটের কথা ভুলেও ভাবতেন না তিনি। বরং যেসব খাবারে শরীরে অতিরিক্ত মেদ জমে সেইসবই ছিল সারার পছন্দ। তবে খাবার ব্যাপারে শৌখিন হওয়ার পাশাপাশি অভিনয়ের শখ ছোট থেকেই ছিল তাঁর। সেইজন্যই নিজেকে বুঝিয়ে সিদ্ধান্ত নেন যে যাই হোক অতিরিক্ত মেদ ঝরাতেই হবে।
https://www.instagram.com/p/B_63VoYpgx9/?igshid=1inq327pbs5j6
তারপরেই শুরু জোরকদমে ওয়ার্কআউট। সঙ্গে স্ট্রিক্ট ডায়েট। আর এখন তো ফিটনেস ফ্রিক হিসেবেই বিটাউনের পরিচিত সারা আলি খান।