Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

প্রাণের শহরে এসে ট্রামকে ছুঁয়ে দেখলেন ইমতেয়াজ, চড়লেন, ফ্রেমবন্দিও করলেন

ইমতেয়াজের অত্যন্ত প্রিয় শহর কলকাতা। আর নিজের ছবির প্রচারের জন্য কলকাতার ঐতিহ্যকেই বেছে নিয়েছিলেন তিনি।

প্রাণের শহরে এসে ট্রামকে ছুঁয়ে দেখলেন ইমতেয়াজ, চড়লেন, ফ্রেমবন্দিও করলেন

ট্রামের সঙ্গে ইমতেয়াজ আলি

শেষ আপডেট: 7 December 2024 00:01

দ্য ওয়াল ব্যুরো: 'পুছো না পুছো মুঝে ক্যায় হুয়া হ্যা তেরি বাহো মে আ কর...' 

না বরফ ঢাকা রাস্তার মাঝখান দিয়ে গীত এই গান করতে করতে যাচ্ছে না। আবার ট্রাকের মাথায় বসে পাহাড়ের চূড়া দেখে বীরাও গুনগুন করছে না কিছু। তবে কলকাতায় এসে ঐতিহাসিক ট্রাম ছুঁয়ে হয়তো এই গানটাই গাইছেন পরিচালক ইমতেয়াজ আলি। নিজের ছবির প্রচার উপলক্ষে শহরের এসেছিলেন এই খ্যাতনামা পরিচালক। 

ইমতেয়াজের অত্যন্ত প্রিয় শহর কলকাতা। আর নিজের ছবির প্রচারের জন্য কলকাতার ঐতিহ্যকেই বেছে নিয়েছিলেন তিনি। নিজের ছবি ‘মাই মেলবোর্ন’-এর প্রচার সারলেন আরও দুই পরিচালক ওনির ও রিমা দাসের সঙ্গে। তাঁর পরনে ছিল ডেনিম জিনস এবং অলিভ রঙের জ্যাকেট। শুধু ছবির প্রচারে আসা নয়, বাংলার শিল্পীদের বড় বার্তাও দিলেন তিনি। বলেন, কোনও গল্প থাকলে যোগাযোগ করতে। 

ছবির স্ক্রিনিং শেষ হওয়ার পরই ট্রাম-দর্শনে চলে যান 'রকস্টার' পরিচালক। শুধু দেখা নয়, তাতে চড়লেন এবং চালানোর চেষ্টাও করলেন। ট্রাম চালকের পাশেই দেখা গেছিল তাঁকে। হয়তো ওই ছোট্ট কামরার পরতে পরতে থাকা ইতিহাসটা গায়ে মেখে নিলেন এই যাত্রায়। 

ট্রামের সঙ্গে সেলফি পরিচালকের

ট্রাম প্রায় ইতিহাস হয়ে গেছে বলা যায়। আর কয়েক বছরে হয়তো শুধুই ছবিতে দেখা যাবে তাকে। তাই হয়তো কলকাতায় এসে ট্রামে চড়ার সুযোগ মিস করলেন না ইমতেয়াজ। হলুদ ট্যাক্সি উঠে যাওয়ার খবরে বাঙালির যখন মন খারাপ ঠিক সেই সময়ই শহরে এসে দিলজিৎ দোসাঞ্জ ঘুরে গেছেন তাতে। আসলে এঁদের শহরে তো 'দাঁত' নেই, তাই হয়তো তাঁরা তার মর্ম আরও ভাল বোঝেন।


```