Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

দীপিকার বড় অপারেশন আজই, লিভার ক্যানসার হয়েছে অভিনেত্রীর! স্বামী বললেন, ‘প্রার্থনা করুন’

গত রাতে ইনস্টা স্টোরিতে শোয়েব লেখেন, "আগামীকাল সকালে দীপিকার অস্ত্রোপচার হতে চলেছে। অনেকক্ষণ সময় নিয়ে এই অস্ত্রোপচার হবে। এই সময় আপনাদের ভরসা ও শক্তিই ওর সবচেয়ে বেশি দরকারি। আপনাদের প্রার্থনায় ওকে দয়া করে রাখবেন।"

দীপিকার বড় অপারেশন আজই, লিভার ক্যানসার হয়েছে অভিনেত্রীর! স্বামী বললেন, ‘প্রার্থনা করুন’

শেষ আপডেট: 3 June 2025 14:05

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই অভিনেতা শোয়েব ইব্রাহিম সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছিলেন তাঁর স্ত্রী অভিনেত্রী দীপিকা কক্করের যকৃতে টেনিস বলের মাপের এক টিউমার পাওয়া গিয়েছে।

এর ঠিক দিন দুয়েক বাদেই দীপিকা জানান টিউমারটি ক্যানসারাস। লিভার ক্যানসারের স্টেজ ২-এ আক্রান্ত তিনি। এরপর থেকেই কার্যত ঘুম উড়েছে দীপিকা-শোয়েব ভক্তদের। এরই মধ্যেই স্ত্রীকে নিয়ে বড় আপডেট দিলেন শোয়েব। একইসঙ্গে জানিয়ে দিলেন আজ অর্থাৎ মঙ্গলবার অগ্নিপরীক্ষা। কী হতে চলেছে?

গত রাতে ইনস্টা স্টোরিতে শোয়েব লেখেন, "আগামীকাল সকালে দীপিকার অস্ত্রোপচার হতে চলেছে। অনেকক্ষণ সময় নিয়ে এই অস্ত্রোপচার হবে। এই সময় আপনাদের ভরসা ও শক্তিই ওর সবচেয়ে বেশি দরকারি। আপনাদের প্রার্থনায় ওকে দয়া করে রাখবেন।"

 

Shoaib Ibrahim on Dipika Kakar's surgery

দীপিকার সন্তান এক বছরের। এই সময় মারণরোগে আক্রান্ত তিনি। পাশে রয়েছেন ভক্তরা। রয়েছে গোটা পরিবার। ক্যানসারে আক্রান্ত কীভাবে বুঝলেন দীপিকা? 'মাস্টারশেফ' নামক এক রিয়ালিটি শো-য়ে অংশ নিয়েছিলেন দীপিকা। কিন্তু মাঝপথেই সেই শো তিনি ছেড়ে দেন।

এরপরেই স্বামী-সন্তানসহ কাশ্মীর বেড়াতেও গিয়েছিলেন তিনি। হঠাৎই করেই পেটে অসহ্য ব্যথা শুরু হয়। পরীক্ষার পর জানা যায়, টিউমারটির কথা। এও জানা যায়, তার মধ্যে রয়েছে ক্যানসারের কোষ। যদিও এত সহজে হার মানতে মোটেও রাজি নন দীপিকা। এই যুদ্ধে তিনি ঠিক জয়ী হবেন, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। 


```