Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

দিল্লির অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থা! ক্ষুব্ধ অনুরাগীদের ক্ষতে প্রলেপ দিতে আসরে গায়ক  

শনিবারের পর রবিবারও দিল্লির ওই জায়গায় পাঞ্জাবি গায়কের শো রয়েছে।

দিল্লির অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থা! ক্ষুব্ধ অনুরাগীদের ক্ষতে প্রলেপ দিতে আসরে গায়ক   

দিল্লির অনুষ্ঠানে গায়ক দিলজিৎ দোসাঞ্জ

শেষ আপডেট: 27 October 2024 20:30

দ্য ওয়াল: শো নিয়ে উন্মাদনার পারদ যেমন চড়েছে, তেমনই একাধিক অভিযোগও সামনে এসেছে। শেষমেশ শনিবার দিল্লিতে 'দিলুমিনাটি' শো দিয়ে ভারত সফর শুরু করলেন গায়ক দিলজিৎ দোসাঞ্জ। তবে এদিন শুরু থেকেই চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হলেও শো শুরুর প্রথমেই দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। 

জওহরলাল নেহেরু স্টেডিয়ামের অনুষ্ঠানে উঠে প্রথম গানটা গেয়েই ভারতের পতাকা নাড়লেন। তারপরই দিলজিৎ বলেন, ‘এটা আমার দেশ, এটা আমার বাড়ি’। এত বছর ধরে তাঁর সঙ্গীতকে সমর্থন করার জন্যও উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানান গায়ক।

দিল্লিতে গায়কের প্রথম অনুষ্ঠানেই একগুচ্ছ অভিযোগ উঠে এসেছে। শোয়ের কারণে শুক্রবার সন্ধ্যায় যেমন দিল্লির যান চলাচল স্তব্ধ হয়ে যায় বলে খবর। তেমনই টিকিট নিয়ে প্রথম থেকেই কালোবাজারির অভিযোগ উঠেছে। ৬০ হাজার টাকা দিয়ে টিকিট কেটেও অনুরাগীরা পরিষেবা পাননি বলে অভিযোগ। 

এদিকে শনিবারের অনুষ্ঠান দেখতে আসা দর্শকরাও আয়োজকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ৩৫ হাজার দর্শক সমাগম হয়েছিল। দর্শকদের অভিযোগ, নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে শুরু হয়েছে অনুষ্ঠান। পাশাপাশি অনুষ্ঠান শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই জল তো মেলেই নি, উল্টে মদও শেষ হয়ে যায় বলে অভিযোগ।

এখানেই শেষ নয় টিকিট কেটে শো দেখতে আসা বহু মানুষের অভিযোগ, টাকা নিলেও কোনওরকম খাবারও দেননি উদ্যোক্তারা। বাথরুমের অবস্থাও ছিল শোচনীয়। এতেই চটে যান দর্শকরা। যদিও পরে পরিস্থিতি বুঝে মঞ্চে উঠেই বিষয়টি আয়ত্তে আনেন দিলজিৎ।

শনিবারের পর রবিবারও দিল্লির ওই জায়গায় পাঞ্জাবি গায়কের শো রয়েছে। এরপর ২ নভেম্বর জয়পুর, ১৫ নভেম্বর হায়দরাবাদ, ১৭ নভেম্বর আহমেদাবাদ, ২২ নভেম্বর লখনউ সেরে ২৯ ডিসেম্বর গুয়াহাটিতে শেষ হবে দিলজিতের ভারত সফর।


```