Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

ধর্মেন্দ্র-শাবানার অনস্ক্রিন লিপলক! 'চুমুর আবার বয়স কী', বললেন নায়ক

দ্য ওয়াল ব্যুরো: সাত বছর পর পরিচালনায় ফিরেছেন করণ জোহর। শুক্রবার মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Ki Prem Kahani)। সে ছবিতে রণবীর সিং ও আলিয়া ভাটের কেমিস্ট্রি যেমন দর্শকদের নজর কেড়েছে, ঠিক তেমনই মনে ধরেছে ধ

ধর্মেন্দ্র-শাবানার অনস্ক্রিন লিপলক! 'চুমুর আবার বয়স কী', বললেন নায়ক

শেষ আপডেট: 29 July 2023 14:22

দ্য ওয়াল ব্যুরো: সাত বছর পর পরিচালনায় ফিরেছেন করণ জোহর। শুক্রবার মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Ki Prem Kahani)। সে ছবিতে রণবীর সিং ও আলিয়া ভাটের কেমিস্ট্রি যেমন দর্শকদের নজর কেড়েছে, ঠিক তেমনই মনে ধরেছে ধর্মেন্দ্র (Dharmendra) ও শাবানা আজমি (Shabana Azmi)-কেও। দুই প্রজন্মের রোম্যান্সকে খুবই সুন্দরভাবে পর্দায় তুলে ধরেছেন করণ। আর সেই রোম্যান্সে মজেই একে অপরকে অনস্ক্রিন চুমু খেয়েছেন (lip kiss scene) ধর্মেন্দ্র-শাবানা। যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। এবার সে বিষয়ে মুখ খুললেন ধর্মেন্দ্র নিজেই।

আলিয়া-রণবীর মুখ্য চরিত্রে অভিনয় করলেও ছবির প্রথমার্ধ জুড়ে যেন দুই বর্ষীয়ান তারকাই হাল ধরে রেখেছিলেন। কুতুব মিনারের তলায় বসে দু’জনের প্রেম বা বৃষ্টি ভিজে রোম্যান্স, প্রতিটি দৃশ্যেই যেন ধর্মেন্দ্র-শাবানা ছিলেন দখিনা বাতাসের মতো সতেজ, শীতল। তাঁদের রসায়ন দেখে কেউ বলবে না যে বহুদিন পর তাঁরা আবার বড়পর্দায় ফিরলেন। জাত অভিনেতা হয়তো এঁদেরই বলে।

তাই বলে লিপলক! তাও আবার এই বয়সে এসে! এই নিয়ে নেটিজেনদের একাংশ ইতিমধ্যে সমালোচনা শুরু করেছে। এবার সেই নিয়েই মুখ খুলেছেন ধর্মেন্দ্র। (Dharmendra)

তিনি বলেন, “রোম্যান্সের কোনও বয়স হয় না। আর প্রেমের সঙ্গে চুম্বন খুবই স্বতঃস্ফূর্তভাবেই হয়। তাই করণ যখন আমাকে চিত্রনাট্য পড়ে শুনিয়েছে, আমি একবারও আপত্তি জানাইনি। আর শাবানা আজমির সঙ্গে কাজের অভিজ্ঞতাও অসাধারণ।”

এরপর ধর্মেন্দ্র আরও বলেন, “আমি শুনছি যে শাবানার সঙ্গে আমার চুম্বনের দৃশ্য দেখে দর্শকরা বেশ অবাকই হয়েছেন। তবে তাঁরা অনেকে প্রশংসাও করেছেন। শেষবার আমি ‘লাইফ ইন আ মেট্রো’ ছবিতে নাফিসা আলির সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেছিলাম। এতবছর পর বড়পর্দায় আবারও এরকম ঘনিষ্ঠ দৃশ্য। আমার মনে হয়, দর্শকরা এটা আশাই করেনি। তাই সবার মনেই দৃশ্যটি বেশ প্রভাব ফেলেছে।”

করণ জোহরের সিগনেচার ছড়িয়ে রয়েছে 'রকি অউর রানি'র প্রতি দৃশ্যেই, গল্পেই লুকিয়ে চমক


```