Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

'লাল সিং চাড্ডা' দেখে প্রশংসায় পঞ্চমুখ চিরঞ্জীবী-রাজামৌলিরা, আবেগে ভাসলেন আমির খান

দ্য ওয়াল ব্যুরো: আগামী অগস্ট মাসে ছবির মুক্তি। তার আগে তেলেগু ইন্ডাস্ট্রির কাছের বন্ধুদের জন্য 'লাল সিং চাড্ডা'-এর (Laal Singh Chaddha) স্পেশ্যাল স্ক্রিনিং করলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। শুক্রবার রাতে এই স্পেশ্যাল স্ক্রিনিংয়ে

'লাল সিং চাড্ডা' দেখে প্রশংসায় পঞ্চমুখ চিরঞ্জীবী-রাজামৌলিরা, আবেগে ভাসলেন আমির খান

শেষ আপডেট: 16 July 2022 08:00

দ্য ওয়াল ব্যুরো: আগামী অগস্ট মাসে ছবির মুক্তি। তার আগে তেলেগু ইন্ডাস্ট্রির কাছের বন্ধুদের জন্য 'লাল সিং চাড্ডা'-এর (Laal Singh Chaddha) স্পেশ্যাল স্ক্রিনিং করলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। শুক্রবার রাতে এই স্পেশ্যাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। সেই অতিথি তালিকায় কারা ছিলেন, জানলে চমকে উঠবেন সবাই। উপস্থিত ছিলেন চিরঞ্জীবী, নাগার্জুন, নাগা চৈতন্য, এসএস রাজামৌলি ও সুকুমার। চিরঞ্জীবীর বাড়িতেই এই স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। পরে এসেছিলেন চিরঞ্জীবীর ছেলে রামচরণ তেজাও।

Laal Singh Chaddha

গতকাল রাতে স্ক্রিনিংয়ের পর চিরঞ্জীবী একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে দেখা যায়, সিনেমা শেষ হওয়ার পর রীতিমত আবেগাপ্লুত আমির খান। এরপর বলি অভিনেতাকে জড়িয়ে ধরেন তিনি। এরপর আমিরের মাথায় হাতও বুলিয়ে দেন চিরঞ্জীবী।

বাজারে দীপিকা-আলিয়ার হামশকল! রণবীররা জানেন কি

শুধু আমির নন। নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর অভিনয়েরও প্রশংসায় পঞ্চমুখ হন সকলে। চৈতন্যও এই সিনেমায় (Laal Singh Chaddha) একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমা দেখার পর সকলেই একযোগে স্যালুট ঠুকেছেন আমিরদের।

https://twitter.com/KChiruTweets/status/1548158571346477058?s=20&t=wgy_ItGX-TMCqYSmi-tatg

স্পেশ্যাল স্ক্রিনিংয়ের পর রাজামৌলি-সুকুমারদের প্রশংসা সামনে আসতেই উত্তেজনায় ফুটছেন আমির-অনুরাগীরা। তাঁরা বলছেন, 'এই সিনেমা যদি রাজামৌলি, চিরঞ্জীবীদের মতো সুপারস্টারদের ভাল লাগে, তাহলে লাল সিং চাড্ডার সুপারহিট হওয়া শুধু সময়ের অপেক্ষা।'

Laal Singh Chaddha

১৯৯৪ সালে মুক্তি পাওয়া হলিউড ছবি 'ফরেস্ট গাম্প' সিনেমার অফিসিয়াল রিমেক 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। অদ্বৈত চন্দনের পরিচালনায় বেশ কয়েক বছর পর আবার পর্দায় ফিরছেন আমির খান। আগামী ১১ অগস্ট সিনেমাহলে মুক্তি পাবে ছবিটি। যেখানে আমিরের পাশাপাশি দেখা যাবে করিনা কাপুর খানকেও।


```