1.png)
আলিয়া ভাটের জন্মদিন
শেষ আপডেট: 15 March 2025 16:44
দ্য ওয়াল ব্যুরো: ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে শুরু করেছিলেন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অভিনয় ও চার্মের জাদুতে মায়ানগরীতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। শুধু তাই নয়, একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেছেন—তিনি আসলেই অনন্য...
কথা হচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের। আজ ৩২ বছরে পা দিলেন। এখন তিনি শুধু অভিনেত্রী নন—মা, ব্যবসায়ী এবং বলিউডের 'ডিভা'। জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর পাঁচটি দারুণ সিনেমা, যা ওটিটিতে দেখা যাচ্ছে।
১. গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি (২০২২) – নেটফ্লিক্স
সঞ্জয় লীলা বনসালীর এই ছবিতে আলিয়া এক শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেছেন। সাহস, আবেগ আর লড়াইয়ের কাহিনি দেখতে চাইলে এটি অবশ্যই দেখুন।
২. রকি অউর রানি কি প্রেম কাহানি (২০২৩) – আমাজন প্রাইম ভিডিও
আলিয়া ও রণবীর সিং-এর রসায়ন এই প্রেমের গল্পকে আরও সুন্দর করেছে। পরিবার, ভালবাসা আর হাসির মুহূর্তে ভরপুর এই ছবি একবার দেখতেই হবে!
৩. ডার্লিংস (২০২২) – নেটফ্লিক্স
এই ছবিতে আলিয়া এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন। গৃহ নির্যাতন ও প্রতিশোধের গল্পে শেফালি শাহ ও বিজয় বর্মার সঙ্গে তাঁর অভিনয় নজর কেড়েছে।
৪. ডিয়ার জিন্দেগি (২০১৬) – নেটফ্লিক্স
এই ছবিতে মানসিক স্বাস্থ্য ও জীবনের টানাপোড়েন সুন্দরভাবে দেখানো হয়েছে। শাহরুখ খানের সঙ্গে আলিয়ার অভিনয় ছবিটিকে আরও বিশেষ করে তুলেছে।
৫. স্টুডেন্ট অব দ্য ইয়ার (২০১২) – নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও
এই ছবি দিয়েই বলিউডে পা রেখেছিলেন আলিয়া। মজার গল্প, গান আর গ্ল্যামারের মিশেলে এটি আজও তরুণদের পছন্দের ছবি। আলিয়ার জন্মদিনে তাঁর অনুরাগী হলে এই সিনেমাগুলি দেখে উদযাপন করতে পারেন।