Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

৩০৮ গার্লফ্রেন্ড! চার সুপারস্টারের ‘প্রেমিকার সংখ্যা’ জানলে অবাক হবেন!

আজ ভ্যালেন্টাইন্স ডে। আর এমন দিনে বলিউড তারকাদের প্রেমজীবন নিয়ে চর্চা অবধারিত। কে কার সঙ্গে প্রেম করছে. এ নিয়ে তুমুল হৈচৈ পড়ে যায় এক নিমেষে।

৩০৮ গার্লফ্রেন্ড! চার সুপারস্টারের ‘প্রেমিকার সংখ্যা’ জানলে অবাক হবেন!

বলি স্টার ও প্রেমিকারা

শেষ আপডেট: 14 February 2025 15:13

দ্য ওয়াল ব্যুরো: আজ ভ্যালেন্টাইন্স ডে। আর এমন দিনে বলিউড তারকাদের প্রেমজীবন নিয়ে চর্চা অবধারিত। কে কার সঙ্গে প্রেম করছে. এ নিয়ে তুমুল হৈচৈ পড়ে যায় এক নিমেশে। কিছু প্রেমেউ সমাপতন, কিছু গুজব, কিছু শুধু ডেট আবার কিছু ‘জাস্ট ফ্রেন্ডস’-এই সীমাবদ্ধ। তাই বেশি ‘প্রেমিক’ অভিনেতারা এক প্রেমিকাতেই আটকে থাকেননি। একাধিক প্রেমে নিজেদের মন সঁপে দিয়েছেন। এক ঝলকে দেখে নেওয়া যাক, সে সকল বলিউড অভিনেতাদের যাঁদের ছিল সবচেয়ে বেশি সংখ্যক প্রেমিকা!

শাহিদ কাপুর

মীরা রাজপুতের সঙ্গে বিয়ের এবং এখন দুই সন্তানের বাবা হওয়ার আগে পর্যন্ত, শাহিদ কাপুরের লাভলাইউ ছিল রমরমা ব্যাপার! একাধিক বিখ্যাত সেলেবদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন অভিনেতা। প্রাক্তন সেই প্রেমিকাদের মধ্যে রয়েছেন অমৃতা রাও, করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং অনুষ্কা শর্মা। এও শোনা যায়, এক সময়ে শত্রুঘ্নকন্যা সোনাক্ষী সিনহাকেও চুটিয়ে ডেটে নিয়ে গিয়েছেন শাহিদ।

সলমন খান

উনষাটে পা দিয়েও ‘অবিবাহিত’ সলমন আজও সবচেয়ে আকাঙ্ক্ষিত সুপারস্টার! তবে বিয়ে করা বা না করার মধ্যে প্রেম কখনও আটকে থাকে কি? সল্লু মিঞার প্রেমিকার সংখ্যা বহু অভিনেতাকে ঈর্ষান্বিতও করতে পারে! কারণ সলমনের প্রেমিকার সংখ্যা ১৮-র কাছাকাছি! সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্যা রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ, ইউলিয়া ভান্টুর, শাহিন জাফরি, ফারিয়া আলম, সোমি আলি, মেহেক চাহাল, ক্লওডিয়া সিয়েসলা, সামান্থা লকউড, ব্রুনা আবদুল্লাহ, জারিন খান, স্নেহা উলাল, হেজেল কিচ, ডেজি শাহ, এলি আভ্রাম, অ্যামি জ্যাকসন, পার্সিস খামবাট্টা!

রণবীর কাপুর

সুদর্শন এই অভিনেতা ইন্ডাস্ট্রিতে ‘লেডি কিলার’ হিসেবে পরিচিত। তিনি রণবীর কাপুর। জীবনে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়ার আগে, বি-টাউনের ‘চকলেট বয়’-এর প্রাক্তন প্রেমিকাদের লিস্টে রয়েছেন ইমরান খানের স্ত্রী অবন্তিকা মালিক, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর এবং ক্যাটরিনা কাইফ। আপাতত তিনি অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।

সঞ্জয় দত্ত

একাধিক মহিলার সঙ্গে নাম জড়িয়েছে সঞ্জয়ের। যাঁদের মধ্যে রয়েছেন অভিনেত্রী টিনা মুনিম, মাধুরী দীক্ষিত এবং নাদিয়া দুররানি। তিন তিনবার বিয়ে, প্রথম স্ত্রী রিচা শর্মা, দ্বিতীয় রিয়া পিল্লাই এবং এখন তিনি মান্যতা দত্তের সঙ্গে বিবাহিত জীবন কাটাচ্ছেন। ২০১৮ সালে, রণবীর কাপুর অভিনীত বায়োপিক 'সঞ্জু' তে প্রথম জানা যায়, যে দত্তের ৩০৮জন প্রেমিকা ছিল। সঞ্জয় দত্ত 'দ্য কপিল শর্মা শো'-তে অংশ নেন, সেখানেই সংখ্যাটি নিশ্চিত করেন!


```