Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

বাংলাদেশের বাঁধন এবার হিন্দি ছবির নায়িকা, মুক্তি সামনের মাসেই

দ্য ওয়াল ব্যুরো: হইচইয়ের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ওয়েব সিরিজে মুশকান জুবেরির চরিত্রে তাঁর অভিনয় বেশ চোখে পড়েছিল সবার। বাংলাদেশের মেয়ে হয়েও ভারতে রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন (Badhon)। এরপর ‘রে

বাংলাদেশের বাঁধন এবার হিন্দি ছবির নায়িকা, মুক্তি সামনের মাসেই

শেষ আপডেট: 16 September 2023 13:34

দ্য ওয়াল ব্যুরো: হইচইয়ের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ওয়েব সিরিজে মুশকান জুবেরির চরিত্রে তাঁর অভিনয় বেশ চোখে পড়েছিল সবার। বাংলাদেশের মেয়ে হয়েও ভারতে রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন (Badhon)। এরপর ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয়ের সৌজন্যে কান ফিল্ম ফেস্টিভ্যালে তুমুল প্রশংসিত হন। এমন সময়ই বলিউড থেকে কাজের অফার আসে বাঁধনের কাছে। অবশেষে অভিনেত্রীর প্রথম হিন্দি কাজ ‘খুফিয়া’ (Khufiya) মুক্তি পেতে চলেছে।

Badhon, Khufiya

গত বছরের শেষের দিকেই সিনেমাটির টিজার প্রকাশ্যে আসে। সেসময় অনেকেই ভেবেছিলেন শিগগিরই ছবিটি মুক্তি পাবে। কিন্তু বেশ কিছু সমস্যায় তা হয়নি। অবশেষে আজমেরির অনুরাগীদের অপেক্ষা শেষ করে আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ছবিটি। যার পরিচালনা করেছেন ‘মকবুল’, ‘হায়দর’ খ্যাত বিশাল ভরদ্বাজ। অ্যাকশন, ক্রাইম, থ্রিলারধর্মী এ সিনেমায় বাঁধন ছাড়া অভিনয় করেছেন আলি ফজল, টাবু, আশীষ বিদ্যার্থী-সহ অনেকে।

Badhon, Khufiya
জানা গিয়েছে, ২০২১ সালের অক্টোবর থেকে দিল্লিতে এই ছবির শ্যুটিং শুরু করেছিলেন বিশাল ভরদ্বাজ। তার আগে মুম্বইয়ে এর লুক টেস্টও দেন বাঁধন। সেইসময়েই অভিনেত্রীকে পছন্দ করে ফেলেন নির্মাতারা। (Badhon)

বাংলাদেশ থেকে এসে বলিউডে সাফল্যের সঙ্গে কাজ করেছেন, এমন উদাহরণ নেই বললেই চলে। সেখানে দাঁড়িয়ে আজমেরি হক বাঁধন যদি বি টাউনে দর্শকদের মন জয় করতে পারেন, তাহলে তা অভিনেত্রীর কেরিয়ারে বড় সাফল্য হিসাবেই চিহ্নিত হবে।

Badhon, Khufiya

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাঁধন জানিয়েছেন, গতবছরেই ‘খুফিয়া’র শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। ছবিতে তাঁর চরিত্রের দৈর্ঘ্য খুব একটা বড় নয়, তবে যতগুলো দৃশ্যে তিনি আছেন, তার বেশিরভাগই টাবুর সঙ্গে। আর টাবুর মতো শিল্পীকে সামনে থেকে অভিনয় করতে দেখে রীতিমতো অভিভূত বাঁধন। অভিনেত্রী বলেন, ‘টাবুর সঙ্গে অভিনয় আমার জীবনের সেরা প্রাপ্তি। একটা দারুণ অভিজ্ঞতা হল। অনেক কিছু শিখলাম।’

বৈবাহিক ধর্ষণের শিকার হন বাংলাদেশের বাঁধন! জোর করে শারীরিক সম্পর্কের ভয়াবহ অভিজ্ঞতা


```