Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

কলকাতার কচুরি খেয়ে আশিস বিদ্যার্থী বললেন, এ তো আগুন!

দ্য ওয়াল ব্যুরো: রসগোল্লা চা, জিলিপি, সন্দেশ অতীত! এবার কলকাতার (Kolkata) রাস্তায় কচুরি (kachuri) খেতে খেতে ভ্লগিং করতে দেখা গেল অভিনেতা আশিস বিদ্যার্থীকে (Ashish Vidyarthi)। লঙ্কার আচার দিয়ে কচুরি খেতে খেতে মাঝে এমন ঝাল লাগল যে, কলকাতার ক

কলকাতার কচুরি খেয়ে আশিস বিদ্যার্থী বললেন, এ তো আগুন!

শেষ আপডেট: 23 April 2023 10:02

দ্য ওয়াল ব্যুরো: রসগোল্লা চা, জিলিপি, সন্দেশ অতীত! এবার কলকাতার (Kolkata) রাস্তায় কচুরি (kachuri) খেতে খেতে ভ্লগিং করতে দেখা গেল অভিনেতা আশিস বিদ্যার্থীকে (Ashish Vidyarthi)। লঙ্কার আচার দিয়ে কচুরি খেতে খেতে মাঝে এমন ঝাল লাগল যে, কলকাতার কচুরিকে তিনি একেবারে আগুন তকমা দিয়ে বসলেন।

একসময় যাকে বড়পর্দায় দেখলেই ভয়ে সিঁটিয়ে যেত বাচ্চারা, আজকাল তাঁকেই দেখা যায় রাস্তার ধারে, ফুটপাথে দাঁড়িয়ে চা খেতে খেতে আড্ডা দিচ্ছেন কিংবা আলুর চপ খেতে খেতে খাবার নিয়ে গল্প বলছেন। বর্তমানে খুব একটা সিনেমায় দেখা যায় না আশিস বিদ্যার্থীকে। বদলে নিজের ইউটিউব চ্যানেল খুলে ফুড ভ্লগিংয়ের দিকেই জোর দিয়েছেন অভিনেতা।

কলকাতা থেকে চন্দননগর, শ্রীরামপুর থেকে ব্যারাকপুর, সর্বত্র তাঁর অবাধ যাতায়াত। সঙ্গে থাকেন আরও দু-তিনজন ইউটিউবার বন্ধু। তাঁরাই দলবেঁধে ভাল ভাল খাবারের খোঁজে ঢুঁ মারেন শহরের বিভিন্ন প্রান্তে। রবিবার সকালেও তেমনই ব্রেকফাস্ট করতে তিনি পৌঁছে গিয়েছিলেন দক্ষিণ কলকাতার লেক রোডের কাছে।

https://twitter.com/AshishVid/status/1650033568796774401?s=20

রবিবারের সকাল মানেই বাঙালিদের কাছে পাড়ার দোকানের কচুরি-ঘুগনি। আশিস বিদ্যার্থীও সকাল সকাল সেই কচুরির খোঁজেই পৌঁছে গিয়েছিলেন মেনকা সিনেমা হলের কাছে। অভিনেতাকে চিনতে পেরে এগিয়ে আসেন দোকানের মালিকও। থালা ভরে ক্লাব কচুরি সাজিয়ে দেন তাঁকে। সঙ্গে ছিল তেঁতুলের চাটনি ও লঙ্কার আচার। পাতে ক্লাব কচুরি পেয়ে তখন সেদিকেই মন দেন আশিস।

গল্প করতে করতে টপাটপ মুখে পুড়তে শুরু করেন একটার পর একটা ক্লাব কচুরি। সঙ্গে লঙ্কার আচার। খানিক বাদেই ঝাল লেগে যায় তাঁর। আর তারপরই কলকাতার কচুরি নিয়ে আগুনে সংলাপ শোনা গেল অভিনেতার মুখে। বললেন, 'কলকাতার কচুরি পুরো আগুন'! সে কথা শুনে তখন বাকিদের মধ্যে হাসির রোল।

‘ফেজ টুপি পরে আদিখ্যেতা’, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার শান! পাল্টা জবাব দিলেন গায়ক


```