Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

অরিজিৎ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতলেন আবারও, সামনে কেবল কিশোর কুমার

দ্য ওয়াল ব্যুরো: ফিল্মফেয়ারের মঞ্চে ফের অরিজিৎ জাদু! 'ব্রহ্মাস্ত্র' ছবির 'কেশরিয়া' গানের জন্য এই নিয়ে সাতবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতলেন বাংলার ভূমিপুত্র অরিজিৎ সিং (Arijit Singh win Filmfare Award)। এই নিয়ে সাতটি 'ব্ল্যাক লেডি'র মালিক হল

অরিজিৎ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতলেন আবারও, সামনে কেবল কিশোর কুমার

শেষ আপডেট: 28 April 2023 08:09

দ্য ওয়াল ব্যুরো: ফিল্মফেয়ারের মঞ্চে ফের অরিজিৎ জাদু! 'ব্রহ্মাস্ত্র' ছবির 'কেশরিয়া' গানের জন্য এই নিয়ে সাতবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতলেন বাংলার ভূমিপুত্র অরিজিৎ সিং (Arijit Singh win Filmfare Award)। এই নিয়ে সাতটি 'ব্ল্যাক লেডি'র মালিক হলেন তিনি। যার ফলে এবার প্রায় কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের কাছাকাছিই চলে এলেন। ভক্তরা বলছেন, কিশোর কুমারের রেকর্ড স্পর্শ করা এখন অরিজিতের কাছে শুধু সময়ের অপেক্ষা।

https://twitter.com/filmfare/status/1651635629816709125?s=20

২০১৪ সাল থেকে শুরু হয়েছিল অরিজিতের জয়যাত্রা। সেবছর 'তুম হি হো' গানের জন্যে পেয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কার। এরপর ২০১৬ সাল থেকে ২০২০ অবধি, টানা পাঁচবছর সেরা গায়কের পুরস্কার নিয়ে গিয়েছেন অরিজিৎই। মাঝে দু'বছর বাদ গেলেও এবার যেন অরিজিতের পুরস্কার পাওয়া প্রত্যাশিতই ছিল। সেরা গায়ক বিভাগে তাঁর তিনটি গান নমিনেশন পেয়েছিল। যার মধ্যে ছিল 'ব্রহ্মাস্ত্র' ছবির 'কেশরিয়া' ও 'দেবা দেবা' এবং 'ভেড়িয়া' ছবির 'আপনা বানা লে পিয়া'। এরমধ্যে থেকে বাজি জিতে নেয় 'কেশরিয়া'। যার ফলে মোট সাতবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নিলেন জিয়াগঞ্জের সন্তান।

Filmfare Awards 2023, Arijit Singh

এখন ফিল্মফেয়ার জয়ের তালিকায় অরিজিতের সামনে রয়েছেন শুধুমাত্র কিশোর কুমার। তিনি নিজের সঙ্গীত জীবনে মোট আটবার 'ব্ল্যাক লেডি' জিতেছেন। এখন ঠিক তার পিছনে রয়েছেন অরিজিত। ভক্তরা বলছেন, গত দু'বছর রাঘব চৈতন্য এবং বি প্রাকের কাছে হারতে না হলে এতদিনে সেই রেকর্ড ভেঙে দিতেন অরিজিৎ।

ফিল্মফেয়ারে গাঙ্গুবাইয়ের জয়জয়কার! কার মাথায় উঠল সেরার শিরোপা?


```