Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

'জামাল কুদু'তে ছয়লাপ সোশ্যাল মিডিয়া! 'অ্যানিমাল'-এর এই গান কিন্তু বেশ পুরনো, মানে জানেন?

গানের কথা বা মানে বুঝতে না পারলেও সুর, তাল, ছন্দ মানুষের মন কেড়ে নিয়েছে এই গান। সাধারণ মানুষ থেকে বড় বড় তারকা- সবাই পা মেলাচ্ছেন এই গানের রিলসে। কিন্তু এই গানের প্রকৃত উৎস কোন জায়গা থেকে সেটা জানেন? বা এই গানের কথার অর্থই বা কী? 

'জামাল কুদু'তে ছয়লাপ সোশ্যাল মিডিয়া! 'অ্যানিমাল'-এর এই গান কিন্তু বেশ পুরনো, মানে জানেন?

শেষ আপডেট: 12 December 2023 18:13

দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়ির আসর বসেছে। তার মধ্যে একগাল দাড়ি, সুঠাম চেহারার এক ভদ্রলোক ঢুকলেন। মাথায় মদের গ্লাস, গলায় পুঁতির মালা, আর পরনে ঝকঝকে সাদা শার্ট। তাঁরই বিয়ে, তবে প্রথম নয়। দুই স্ত্রী থাকতেও তৃতীয় পাণিগ্রহণের আগে আসর একেবারে জমজমাট। পিছনে বাজছে একটি 'দুবোর্ধ্য' গান,

"আহায় সিয়া হে জাঙ্গি দেলামু নাকোন খুন
নাওয়াইতু রাফতি কুজা মানাম সু মাজনু
জামাল জামালেক জামলো জামাল কুদু
জামাল জামালেক জামলো জামাল কুদু"
 
রণবীর কাপুর-ববি দেওল অভিনীত অ্যানিমাল ছবির এই গানের তাল-ছন্দ-সুর-লয় এমন যে তা একবার শোনার পর থেকেই মাথায় একেবারে গেঁথে যায়। আর এর জন্য সোশ্যাল মিডিয়া আরও বেশি করে দায়ী। নেটমাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছে এই গান। অনেকেই এই গানকে 'লর্ড ববি এন্ট্রি সং' বলে ডাকছেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'অ্যানিমাল' ছবির 'জামাল কুদু' গানে মজে রয়েছে বাচ্চা থেকে বুড়ো সকলেই। ইতিমধ্যেই ইউটিউবে এই গানের ভিউ প্রায় ৩১ মিলিয়ন ছাড়িয়েছে।

গানের কথা বা মানে বুঝতে না পারলেও সুর, তাল, ছন্দ মানুষের মন কেড়ে নিয়েছে এই গান। সাধারণ মানুষ থেকে বড় বড় তারকা- সবাই পা মেলাচ্ছেন এই গানের রিলসে। কিন্তু এই গানের প্রকৃত উৎস কোন জায়গা থেকে সেটা জানেন? বা এই গানের কথার অর্থই বা কী? 

'জামাল কুদু' গানের উৎস কিন্তু ভারতে নয়, বরং ইরানে। সেখানকার লোকগীতি 'জামাল জামালু' থেকে অনুপ্রাণিত হয়ে বানানো এই গান। জানা গেছে, সঙ্গীত পরিচালক হর্ষবর্ধন রামেশ্বর অ্যানিমাল ছবির জন্য এই গানকে একেবারে নতুন করে পাল্টে নেন। এই গানটি প্রথম গেয়েছিলেন সিরাজি কয়ার। ১৯৫০ সালে খারাজেমি উচ্চ বালিকা বিদ্যালয়ে এই গানটি সবার সামনে প্রথমবারের জন্য গাওয়া হলেও পরবর্তীকালে বিয়ের গান হিসেবে জনপ্রিয়তা পায় জামাল কুদু। ইরানের জনপ্রিয় কবি বিজান স্মান্দার একই নামে একটি কবিতা লিখেছিলেন, সেটিতেই সুরারোপ করে গান গেয়েছিলেন সিরাজি।

গানের যে লাইনটি সবথেকে বেশি জনপ্রিয় হয় সেটা হল 'জামাল জামালেক জামলো জামাল কুদু', বাংলায় যার অর্থ ও আমার প্রিয়, আমার ভালবাসা, আমার মিষ্টি ভালবাসা।

বাংলায় এই গানের অর্থ:

ও আমার কাজল নয়না সুন্দরী, নিঠুর হয়ে আমার হৃদয় ভেঙো না, তুমি আমাকে ছেড়ে নতুন জীবন শুরু করতে চলেছ, আর আমি মজনুর মতো পাগল হয়ে যাচ্ছি। 

আমার মন নিয়ে খেলো না প্রিয়, তুমি আমাকে ছেড়ে দ্বীপান্তরে চলে যাচ্ছ আর আমি মজনুর মতো উন্মাদ হয়ে যাচ্ছি।  

আমার প্রিয়, আমার ভালবাসা, আমার মিষ্টি ভালবাসা।

তোমার হৃদয় বুকের মধ্যে বন্দি হয়ে রয়েছে, কিছুতেই শান্ত হচ্ছে না, তুমি এতটাই ক্লান্ত যে স্থির হয়ে বসতে পারছ না,  তোমার এখন কোনও চাহিদা নেই।

আমার মন নিয়ে খেলে আমাকে কষ্ট দিও না, তোমার পিছনে ছুটে যেতে আমাকে বাধ্য কোরো না, আমার অনুভূতি নিয়ে ছেলেখেলা কোরো না।


```