Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

যারা মা তুলে গালি দেয়, তারা ফ্রাস্ট্রেটেড: নুসরত

‘দ্য ওয়াল’-এর স্টুডিয়োতে যশ-নুসরতের সঙ্গে জমে উঠল এক দুপুরের আড্ডা। সিনেমার ‘আড়ি’ থেকে দৈনন্দিন জীবনের ‘আড়ি’, নিয়ে কথা উঠল তেমন অনেক প্রসঙ্গে।

যারা মা তুলে গালি দেয়, তারা ফ্রাস্ট্রেটেড: নুসরত

নুসরত

শেষ আপডেট: 1 May 2025 13:57

শুভঙ্কর চক্রবর্তী

মা-ছেলের আদরের সম্পর্ক। কখনও কাছের, কখনও কখনও দূরের। একে অপরকে বোঝা না বোঝার মধ্যেও যা চিরন্তন তা হল ভালবাসা। এমন এক আদুরে গল্পে যশ (Yash Dasgupta)-নুসরতদের (Nussrat Jahan) নতুন ছবি ‘আড়ি’। বাঙালির ‘নস্ট্যালজিয়া’ আরও একবার উস্কে দেবেন ছবির অন্যতম ‘নায়িকা’ মৌসুমি চট্টোপাধ্যায়। ‘দ্য ওয়াল’-এর স্টুডিয়োতে যশ-নুসরতের সঙ্গে জমে উঠল এক দুপুরের আড্ডা। সিনেমার ‘আড়ি’ থেকে দৈনন্দিন জীবনের ‘আড়ি’, নিয়ে কথা উঠল তেমন অনেক প্রসঙ্গে।

নুসরত-যশ দু’জনেই টেকস্যাভি। সোশ্যাল মিডিয়ায় অনায়াস যাতায়াত। নিয়ম করে আপডেট কিংবা ছবি পোস্ট কিংবা এই ‘আড়ি’ নিয়ে গুরুত্বপূর্ণ সব খবরাখবর দেওয়ার এখনকার ডেলি রুটিন। কিন্তু এসবের মাঝে হঠাৎ করে কমেন্টবক্সে ধেয়ে আসা গালাগাল, কুমন্তব্য কিংবা বডিশেমিং। যশ-নুসরত যে ছবি সম্প্রতি করলেন, তা মা-ছেলের সম্পর্ক নিেয়। ভালবাসার সম্পর্ক। আদরের। যদি খানিক তলিয়ে দেখা যায়, বোঝা যাবে, এই তাঁদের পোস্টে যে সমস্ত কুমন্তব্য ঘোরাফেরা করে, তার বেশিরভাগই ‘মা’-এর নাম তুলে অশ্লীল মন্তব্য। স্ক্রোল করতে করতে যখন এমন মন্তব্য দেখেন, কী মনে হয়?

নুসরত বলেন, ‘যারা মা-বাবা তুলে গালি দেয়, তাদের বাবা-মারা জানেন না, তারা এটা করছে। যদি জানত তাহলে তারা এটা করতো না।’ যশ পাশেই ছিলেন, বললেন, ‘কোনও মা-বাব এমন শিক্ষা দিতে পারেন না। যারা এটা করছে, তাদের সাহায্য দরকার। তারা জিম করতে পারে, ওজন তুলতে পারে। ধাম ঝরবে, ফ্রাসট্রেশ কেটে যাবে।’ নুসরত বললেন, ‘যারা মা তুলে গালি দেয়, তারা ফ্রাস্ট্রেটেড’।


```