Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

সব জল্পনার অবসান! আর লুকোচুরি নয়, অভিষেকের সঙ্গে 'প্রেম' নিয়ে মুখ খুললেন নিমরত

বিগত অনেকদিন ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে আলোচনা তুঙ্গে। তাঁদের সংসারে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে, এমনটাই বলিপাড়ায় রটেছে।

সব জল্পনার অবসান! আর লুকোচুরি নয়, অভিষেকের সঙ্গে 'প্রেম' নিয়ে মুখ খুললেন নিমরত

ফাইল চিত্র

শেষ আপডেট: 7 November 2024 19:35

দ্য ওয়াল ব্যুরো: বিগত অনেকদিন ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে আলোচনা তুঙ্গে। তাঁদের সংসারে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে, এমনটাই বলিপাড়ায় রটেছে। শোনা যাচ্ছে, নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নায়ক। এত কিছুর মধ্যেও মুখ খুলতে দেখা যায়নি বচ্চন পরিবারকে। এখনও পর্যন্ত কেউ কোনও মন্তব্য করেননি। এদিকে গোটা বলিউড জুড়ে এখন একটাই বিষয়। 

এসবের মাঝেই ‘সিটাডেল:হানি বানি’র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন নিমরত। তাঁকে দেখতে পেয়েই একাধিক প্রশ্ন করেন পাপারাৎজিরা। তার মধ্যে থেকেই হঠাৎ একটি প্রশ্ন উঠে আছে, সত্যিই কি তিনি অভিষেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন? তার উত্তর জানালেন অভিনেত্রী নিজেই।

সবার সামনেই বলে বসলেন, 'আমি এখনও সিঙ্গল। কারও সঙ্গে কোনও সম্পর্কে নেই আমি। বলিপাড়ায় গুঞ্জনে কান দিয়ে লাভ নেই।' শুধু তাই নয়। সেই সঙ্গে সিঙ্গল মেয়েদের ‘সোলো ট্রিপ’-এর কিছু টিপসও দেন নায়িকা। অর্থআৎ গোটা বিষয়টাই ভুয়ো কিনা, তা এখনই বলা যাচ্ছে না। 

বলিপাড়া সূত্রে খবর, ‘দসভি’ ছবিতে অভিনয় করার সময়ই অভিষেকের সঙ্গে সম্পর্কে জড়ান নিমরত। তবে সেই ছবি মুক্তি পাওয়ার বেশ কিছু দিন কেটে গিয়েছে। মাঝে এই নিয়ে কাউকেই কথা বলতে শোনা যায়নি। তাহলে হঠাৎ কেন নিমরতের সঙ্গে অভিষেকের নাম জড়ানো হচ্ছে, তা নিয়ে বেশ বিরক্ত বচ্চন পরিবার। 

এমনটাই দাবি করছেন, বচ্চন পরিবারের ঘনিষ্ঠ। তবে সত্যি এখনও অধরা। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন বচ্চন পরিবারকে নিয়ে ফিসফাস। সেই সঙ্গে নিমরতকে নিয়ে ছড়িয়ে পড়েছে নানা ধরনের মিম। ক্রমাগত ঐশ্বর্যার সঙ্গে তাঁর তুলনা টানা হচ্ছে। অভিষেক হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন, সেই প্রশ্নও করেছেন নেটিজেনরা। প্রায় মাস দুয়েক ধরেই চলছে এই জল্পনা।


```