Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

দুর্ঘটনার কবলে সস্ত্রীক অক্ষয়! বেপরোয়া অটোর ধাক্কায় উল্টে গেল মার্সেডিজ, কেমন আছেন তারকা দম্পতি?

অক্ষয় ও টুইঙ্কল মুম্বই বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার কারণ হিসেবে অটোর অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। 

দুর্ঘটনার কবলে সস্ত্রীক অক্ষয়! বেপরোয়া অটোর ধাক্কায় উল্টে গেল মার্সেডিজ, কেমন আছেন তারকা দম্পতি?

দুর্ঘটনার কবলে অক্ষয়ের কনভয়

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 20 January 2026 08:18

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী টুইঙ্কল খান্না (Akshay Kumar Twinkle Khanna Car accident)। সোমবার রাত ঠিক ৯টা নাগাদ জুহুর বাড়ির দিকে ফিরছিলেন তারা। সেই সময় তাঁদের কনভয়ের সামনের মার্সেডিজ গাড়িতে আচমকাই সজোরে ধাক্কা মারে একটি অটো রিকশা। মুহূর্তে দুমড়ে-মুচড়ে যায় অভিনেতার বিলাসবহুল গাড়িটি, উল্টে পড়ে রাস্তার পাশে (Akshay Mercedes overturned)। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে অক্ষয় এবং টুইঙ্কল অন্য গাড়িতে থাকায় তাঁরা সম্পূর্ণ নিরাপদেই ছিলেন।

জানা গেছে, দুর্ঘটনার সময় দম্পতি পিছনের ইনোভা গাড়িতে ছিলেন। তাদের কনভয়ে থাকা সামনের মার্সেডিজ়টিকেই লক্ষ্য করে ধেয়ে আসে অটোটি। ধাক্কার জেরে মার্সেডিজ়টি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় রাস্তার ধারে (Akshay Mercedes overturned)। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কোটি টাকার সেই মার্সেডিজ় সম্পূর্ণ চুরমার হয়ে রয়েছে, পাশাপাশি অটো রিকশাটির সামনেও ভয়াবহ ক্ষতি হয়েছে।

ঘটনার পর স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অটোর চালক এবং যাত্রীকে উদ্ধার করে। দু’জনই গুরুতর আহত হওয়ায় তাঁদের দ্রুত কাছের হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁরা চিকিৎসাধীন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, অক্ষয়-টুইঙ্কলের (Akshay Kumar Twinkle Khanna) কনভয় স্বাভাবিক গতিতেই জুহুর দিকে এগোচ্ছিল। ঠিক তখনই বিপরীত দিক থেকে একটি অটো রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়াভাবে ছুটে এসে সোজা ধাক্কা মারে কনভয়ের সামনের গাড়িটিতে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তে গাড়িটি উল্টে গিয়ে রাস্তার ধারে পড়ে যায়। চারপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

ওই সময় অক্ষয় ও টুইঙ্কল মুম্বই বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ হিসেবে অটোর অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। অটো চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। পাশাপাশি ঘটনাস্থলে সিসিটিভি খতিয়ে দেখে ঠিক কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা জানা যাবে বলে মনে করছে পুলিশ।


```