জাতীয় পুরস্কার জেতার পর ফের চর্চায় ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা আদা শর্মা। সামনে এল পুরনো এক কাণ্ড, যেখানে এক বিজ্ঞাপন শ্যুটে অক্ষয়ের কোলে বসেই বাতকর্ম করে ফেলেছিলেন তিনি! বলিউডে ছড়ায় গুঞ্জন।

কে সেই নায়িকা?
শেষ আপডেট: 3 August 2025 16:09
দ্য ওয়াল ব্যুরো: 'দ্য কেরালা স্টোরি'র জোড়া জাতীয় পুরস্কার জেতার পর ফের আলোচনায় ছবির মুখ্য অভিনেত্রী আদা শর্মা। অভিনয়ের জন্য প্রশংসা তো পাচ্ছেনই, সঙ্গে বলিপাড়ায় আবারও শোরগোল ফেলেছে তাঁর পুরনো এক কাণ্ড, যেটা কিছুদিন আগে বলিউডের কানঘুষোয় জায়গা করে নিয়েছিল।
ঘটনাটি ২০২৩ সালের। বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’ তখন সদ্য মুক্তি পেয়েছে, ছবি নিয়ে তোলপাড় চলছে চারদিকে। একদিকে প্রশংসা, অন্যদিকে ট্রোল ও হুমকির ভিড়ে বিপর্যস্ত ছিলেন আদা। এমন এক সময়ে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা, যার সঙ্গে জড়িয়ে পড়েন খোদ বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারও!
শ্যুটের দৃশ্য অনুযায়ী, লাল শাড়ি পরে অক্ষয়ের কোলে বসে গান গাইছেন আদা। হঠাৎ মাঝসাঝে এমন এক মুহূর্ত এল, যখন আদা নিজেই নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। বলিউডের গুঞ্জন অনুযায়ী, অক্ষয়ের কোলে বসেই অনিচ্ছাকৃতভাবে ‘বাতকর্ম’ করে ফেলেন তিনি। বিষয়টি টের পেয়েই, নায়ক নাকি আদাকে কোলে থেকে সরিয়ে দেন। আদা পরে জানান, দুপুরে রাজমা-চাওয়াল খাওয়ার ফলেই এমনটা ঘটে গিয়েছিল।
পরবর্তীতে আদা নিজেই গিয়ে অক্ষয়কে বিষয়টা ব্যাখ্যা করেন। অক্ষয়ও বিষয়টি নিয়ে হাসিমুখে বিষয়টা সামলে নেন। কিন্তু বলিউড তো গোপন রাখতে জানে না! শ্যুটিং ইউনিটের কারও মুখ থেকে বেরোনো খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে ইন্ডাস্ট্রির অলিতে-গলিতে।
এই ঘটনার কথা আদা কখনও প্রকাশ্যে আনেননি। বরং ধামাচাপা দেওয়ার চেষ্টাই করেছিলেন। কিন্তু কেরালা স্টোরি জাতীয় স্বীকৃতি পাওয়ার পর, পুরনো আলোচনার ঝাঁপি খুলে ফের সামনে চলে এসেছে ‘রাজমা কান্ড’! যদিও নিন্দুকেরা যতই চর্চা করুন, আজকের আদা শর্মা কিন্তু প্রশংসা কুড়োচ্ছেন তাঁর সাহসী ছবি ও অনবদ্য পারফরম্যান্সের জন্য।