Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

প্রথমে অপহরণ পরে হত্যা! হিজবুল জঙ্গিদের হাতে নির্মম মৃত্যু এই বলি-নায়িকার বাবার 

শ্রীনগর থেকে জম্মু যাওয়ার পথে আসে জওহর টানেল। সেই টানেল থেকে একটু এগিয়ে বিস্তৃত এক উপত্যকা, নাম ভেরিনাগ। আর সেখানেই আচমকা বদলি হন নিমরতের বাবা মেজর ভূপেন্দর সিং।

প্রথমে অপহরণ পরে হত্যা! হিজবুল জঙ্গিদের হাতে নির্মম মৃত্যু এই বলি-নায়িকার বাবার 

দেশের জন্য প্রাণত্যাগ করেন মেজর ভূপেন্দর সিং

শেষ আপডেট: 10 May 2025 21:03

দ্য ওয়াল ব্যুরো: ৭ মে, বুধবার ভোররাতে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) তথা সামরিক অভিযান চালিয়ে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (POK) ৯টি জায়গায় নির্ভুল বিমান হামলা চালায় ভারতীয় সশস্ত্র বাহিনী। নয়াদিল্লি দাবি করেছে, এই অপারেশনে শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে এবং ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। প্রত্যাঘাতে পিছিয়ে যাবে না ভারত, দেওয়া হয়েছে কড়া বার্তা। 

সাধারণ থেকে তারকা-- অপারেশন সিঁদুরের ভূয়সী প্রশংসা করে পোস্ট করছেন সামাজিক মাধ্যমে। তবে এই সব পোস্টের মধ্যে যার পোস্ট এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল, তিনি নিমরত কউর। নিমরত নিজেকে পরিচয় দিয়েছিলেন 'শহিদের সন্তান' হিসেবে। কেন তিনি শহিদের সন্তান? তা খুঁজতে গিয়ে উঠে এল এমন সব তথ্য যা পড়লে অজান্তেই চোখ ভিজবে আপনার। 

শ্রীনগর থেকে জম্মু যাওয়ার পথে আসে জওহর টানেল। সেই টানেল থেকে একটু এগিয়ে বিস্তৃত এক উপত্যকা, নাম ভেরিনাগ। আর সেখানেই আচমকা বদলি হন নিমরতের বাবা মেজর ভূপেন্দর সিং। ইচ্ছে ছিল পরিবারকে নিয়ে যাওয়ার। কিন্তু কাশ্মীর নিরাপদ ছিল না সে সময়। পারেননি, নিমরতরা থেকে যান পঞ্জাবেই। 

নিমরতের কথায়, "সালটা ছিল ১৯৯৪। আমি তখন খুব ছোট। স্কুলে বড়দিনের ছুটি চলছে। বাবার সঙ্গে দেখা করব বলে কাশ্মীর যাই সবাই। আর তখনই হিজবুল মুজাহিদিনের দল বাবাকে অপহরণ করে। ওদের দাবি ছিল, কয়েকজন জঙ্গিকে মুক্তি দিতে হবে, তবেই ছাড় পাবে বাবা। বাবা রাজি হননি। সাতদিন অপেক্ষা করেছিল ওরা। আর তারপরেই বাবাকে মেরে ফেলল ওরা। বাবা তখন মাত্র ৪৪ বছরের। আমাদের দিল্লি নিয়ে আসা হয়। দেখতে পাই তিরঙ্গায় মুড়ে শায়িত আছে বাবা।" 

মৃত্যুর পর শৌর্যচক্রে ভূষিত করা হয় ভূপিন্দর সিংকে। সেদিনের সেই স্মৃতি আজও দগদগে নিমরতের মনে। এরপর আর কাশ্মীর যাননি নিমরত। আজ যখন ভারতীয় সেনাবাহিনী উচিৎ শিক্ষা দিচ্ছে  পাশের দেশকে, সেই সাফল্যে খুশি তিনি। কোথাও গিয়ে বাবাও দেখছেন সবটা, এমনটা মনে করেন 'লাঞ্চবক্স' খ্যাত এই অভিনেত্রী। 


```