Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

মুম্বই ছেড়ে পালিয়েছেন! বেটিং অ্যাপ প্রতারণা মামলায় গ্রেফতার বলিউডের 'অন্য' খান

সানি লিওনি থেকে শুরু করে রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা এমনকী ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম জড়িয়েছে এই প্রতারণা মামলায়।

মুম্বই ছেড়ে পালিয়েছেন! বেটিং অ্যাপ প্রতারণা মামলায় গ্রেফতার বলিউডের 'অন্য' খান

সাহিল খান

শেষ আপডেট: 28 April 2024 17:20

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম এক জনপ্রিয় খান বেটিং অ্যাপ মামলায় গ্রেফতার হলেন। তিনি অভিনেতা হিসেবে সেভাবে সফল না হলেও সোশ্যাল ইনফ্লুয়েন্সর হিসেবে যথেষ্ট পরিচিত। তিনি সাহিল খান। রবিবার মহাদেব বেটিং অ্যাপ প্রতারণা মামলায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। 

সানি লিওনি থেকে শুরু করে রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা এমনকী ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম জড়িয়েছে এই প্রতারণা মামলায়। কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে। সেই মামলাতেই এবার গ্রেফতার হলেন সাহিল খান।

গ্রেফতারির আশঙ্কা আগেই করেছিলেন সাহিল। তাই বম্বে হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন। কিন্তু তা খারিজ হয়ে যায়। সূত্রের খবর, আদালত থেকে ধাক্কা খাওয়ার পরই মুম্বই ছেড়ে ছত্তীসগড় পালিয়ে গেছিলেন তিনি। সেখানে ৪০ ঘণ্টা ধরে টানা অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। রবিবারই তাঁকে আনা হয়েছে মুম্বইয়ে। 

২০২২ সালের ডিসেম্বর মাস থেকেই মহাদেব অ্যাপ সংক্রান্ত ৫০০০ কোটি টাকার একটি আর্থিক লেনদেনের মামলার তদন্ত শুরু করেছিল ইডি। তদন্তকারীরা জানিয়েছিলেন, গেমিং অ্যাপের আড়ালে আদতে চলত বেটিং চক্র। মূলত মধ্যবিত্তদেরই টার্গেট করা হত এই অ্যাপের মাধ্যমে। বেটিংয়ে লাগানো টাকা বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টে জমা করত অভিযুক্তরা। এসব অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল জাল পরিচয়পত্র দিয়ে। 

তিনদিন আগেই বেআইনিভাবে মোবাইল স্ট্রিমিং অ্যাপে আইপিএলের সম্প্রচার করার অভিযোগে অভিনেত্রী তামান্না ও সঞ্জয় দত্তকে সমন পাঠিয়েছে মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল। তাঁরা জানাচ্ছে, মহাদেব অনলাইন গেমিং ও বেটিং অ্যাপ্লিকেশনের সঙ্গে জড়িত ওই অ্যাপ। তাই তামান্না ভাটিয়া, সঞ্জয় দত্তেরা মহাদেব বেটিং অ্যাপের হয়েই প্রচার চালিয়েছেন।


```