Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

আব কি বার, ১৫০ পার! ডবল সেঞ্চুরির পথে যশস্বী জয়সওয়াল

পারথ টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল।

আব কি বার, ১৫০ পার! ডবল সেঞ্চুরির পথে যশস্বী জয়সওয়াল

পারথ টেস্টে ১৫০ রান করলেন যশস্বী জয়সওয়াল

শেষ আপডেট: 24 November 2024 11:06

দ্য ওয়াল ব্যুরো: পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে আপাতত চালকের আসনে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সৌজন্যে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ইতিমধ্যে তিনি ১৫০ রানের চৌকাঠ স্পর্শ করে ফেললেন। এবার ডবল সেঞ্চুরি তিনি হাঁকাতে পারেন কি না, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।

পারথ টেস্টের প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন। তা নিয়ে অবশ্য কম সমালোচনা হয়নি। অনেকেই পরামর্শ দিয়েছিলেন, দ্বিতীয় টেস্ট ম্য়াচে রোহিত শর্মা টিম ইন্ডিয়ায় কামব্যাক করলে যশস্বীকে যেন বসিয়ে দেওয়া হয়। কিন্তু, দ্বিতীয় ইনিংসেই গোটা ছবিটা একেবারে বদলে গেল। দ্বিতীয় দিনের শেষে ৯০ রান করে মাঠ ছাড়েন তিনি।

তৃতীয় দিনের সকালে এল সেই কাঙ্খিত শতরান। ২০৫ বলে তাঁর ব্যাট থেকে বেরিয়ে এল একটা ঝকঝকে সেঞ্চুরি। সতীর্থ ওপেনার কেএল রাহুল ৭৭ রানে আউট হয়ে গেলেও, থেমে থাকেননি যশস্বী। সেঞ্চুরির পরই ব্যাটিং গিয়ে চেঞ্জ করেন তিনি। এরপর সার্ধশতরান তাঁর ইনিংসের গৌরব আরও উজ্জ্বল করে। সঙ্গে রয়েছেন বিরাট কোহলি। প্রথম ইনিংসে তিনিও মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল। তাঁর ব্যাটেও কোনও চমক অপেক্ষা করছে কি না, সেদিকেও নজর রাখতে হবে।

প্রসঙ্গত, পারথ টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল। কিন্তু, অধিনায়কচিত পারফরম্য়ান্স করলেন জসপ্রীত বুমরাহ। শিকার করলেন পাঁচ উইকেট। যে পারথ এতদিন ধরে অস্ট্রেলিয়ার শক্ত ঘাঁটি ছিল, সেখানেই তারা মাত্র ১০৪ রানে মুখ থুবড়ে পড়ে। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ৪৬ রানের লিড নিয়েছিল। এরপর বাকিটা রূপকথার থেকে কোনও অংশে কম নয়।


```