Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

Virat Kohli: কিং সাইজ ব্যাটিং কোহলির, হেলায় ভাঙলেন সচিনের রেকর্ড

বিরাটই ক্রিকেট বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে ১৪,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন।

Virat Kohli: কিং সাইজ ব্যাটিং কোহলির, হেলায় ভাঙলেন সচিনের রেকর্ড

মারমুখী মেজাজে কোহলি

শেষ আপডেট: 23 February 2025 21:17

দ্য ওয়াল ব্যুরো: খেলোয়াড়দের কেরিয়ারে খারাপ সময় আসতেই পারে। কিন্তু, বড় মাপের খেলোয়াড়রা প্রত্যাবর্তনের জন্য বড় মঞ্চই বেছে নেন। এই যেমন বেছে নিলেন বিরাট কোহলি। গত কয়েকমাস ধরে তাঁর ব্যাটিং নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল। কিন্তু, ফিরে আসার জন্য বেছে নিয়েছেন পাকিস্তান ম্যাচ। শাহিন আফ্রিদি, হ্যারিস রউফদের বিরুদ্ধে কার্যত রাজত্ব করলেন তিনি। ৬২ বলে তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে একটা ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন। 

পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলফলক তিনি স্পর্শ করলেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১৪,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। ম্যাচের ১৪ ওভারে হ্যারিস রউফের বলে বাউন্ডারি হাঁকিয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে বিরাট এই নজির গড়লেন।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিরাটই ক্রিকেট বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে ১৪,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। বিরাট ছাড়া এই রেকর্ড করেছেন সচিন তেন্ডুলকর এবং কুমার সঙ্গকারা। ২০০৬ সালে সচিন ৩৫০ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। সেটাও ছিল পাকিস্তানের বিরুদ্ধে। পেশোয়ারে ম্যাচটা খেলা হয়েছিল। অন্যদিকে, সঙ্গকারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে এই মাইলস্টোন অর্জন করেন। তবে তিনি ৩৭৮ ইনিংস খেলেছেন।

ইতিমধ্যে ৩৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া ২ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছে। ৭১ রানে ব্যাট করছেন বিরাট কোহলি। পাঁচটি চার মেরেছেন তিনি। সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছেন শ্রেয়স আইয়ার। তিনিও ৪৮ রানে ব্যাট করছেন। ভারতের জয়ের জন্য ৯০ বলে ৫৩ রান দরকার।


```