Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

রোহিত বদলায়নি, বিরাট অনেক বদলে গেছে, এখন আমাদের চেনে না! অভিযোগ প্রাক্তন তারকার

বিরাট কোহলির নামে গুরুতর অভিযোগ আনলেন প্রাক্তন স্পিনার অমিত মিশ্র।

রোহিত বদলায়নি, বিরাট অনেক বদলে গেছে, এখন আমাদের চেনে না! অভিযোগ প্রাক্তন তারকার

বিরাট কোহলি।

শেষ আপডেট: 16 July 2024 22:40

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির নামে গুরুতর অভিযোগ আনলেন প্রাক্তন স্পিনার অমিত মিশ্র। তিনি সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, 'বিরাট কোহলির অনেক দম্ভ এসে গেছে মনের ভেতর। এখন কোহলি অর্থ ও ক্ষমতার শীর্ষে। তাই কেউ ওর কাছে গেলে মনে করে কোনও উদ্দেশ্য নিয়ে এসেছে।'

কোহলির সঙ্গে একটা সময় ড্রেসিংরুম শেয়ার করেছেন অমিত। দিল্লির এই স্পিনার জানান, 'আগে বিরাট এমন ছিল না। সবাই ওর কাছে যেতে পারত। এখন ব্যবধান রেখে মেলামেশা করে। বিরাট এখন অনেক টাকার মালিক। আমরা অনেক ক্রিকেটারই ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছি।'

অমিত মিশ্র ও বিরাট কোহলি।

ভারতের বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মা যে এতটুকু বদলাননি, সেটিও বলেছেন লেগস্পিনার অমিত। তাঁর এই নিয়ে মন্তব্য, 'রোহিত আগেও যেমন ছিল, এখনও তেমন রয়েছে। আমরা গেলে এখনও আমাদের সঙ্গে মজা, রসিকতা করে। বরং এখন অনেক প্রাণখোলা রোহিত। এখানেই বিরাটের সঙ্গে রোহিতের চরম পার্থক্য।'

মানুষ কোহলিকে পিছনে রাখলেও ওর ক্রিকেটার বিরাট যে বড়মাপের, সেটি জানাতে ভোলেননি অমিত। তিনি ওই সাক্ষাৎকারে বলেন, 'কোহলি ক্রিকেটার হিসেবে মাস্টার ক্লাস। সেদিক থেকে আমি ওকে সম্মান করি। কিন্তু এখন আর ওর সঙ্গে আমি মিশতে পারি না।'


```