Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

সাকিবকে ব্যবহারই করতে পারল না বাংলাদেশ, বিস্ফোরক তামিম

প্রথমদিন বাংলাদেশের মোট ৬ জন বোলার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করেছেন।

সাকিবকে ব্যবহারই করতে পারল না বাংলাদেশ, বিস্ফোরক তামিম

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান

শেষ আপডেট: 19 September 2024 20:05

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নাকি দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঠিক করে ব্যবহারই করতে পারলেন না। এমনই মন্তব্য করলেন তামিম ইকবাল। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাই টেস্টের প্রথম দিন বাংলাদেশ ক্রিকেট দল টিম ইন্ডিয়াকে প্রাথমিক ধাক্কা দিলেও, দিনের শেষে অশ্বিন-জাদেজা জুটি টিম ইন্ডিয়াকে চালকের আসনে নিয়ে আসে।

তামিমের কথায়, এই ম্যাচে সাকিবের হাতে অনেক পরে বল তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রথম দিন ৫৩ ওভারে বল করতে আসেন সাকিব। ততক্ষণে রবি অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা উইকেটে একেবারে সেট হয়ে গিয়েছেন। ভারতের বিরুদ্ধে এই টেস্ট সিরিজের আগে কাউন্টি ক্রিকেট খেলেছেন সাকিব। সেখানে সমারসেটের বিরুদ্ধে তিনি পাঁচ উইকেট শিকার করেন।

 প্রথম দিনের শেষে সাকিব আট ওভারে ৫০ রান খরচ করলেও, একটাও উইকেট শিকার করতে পারেননি। তাঁর ইকোনমি রেট ছিল ৬.১২। প্রথমদিন বাংলাদেশের মোট ৬ জন বোলার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করেছেন। তাঁদের মধ্যে সাকিবের পরিসংখ্যানই সবথেকে খারাপ। তামিমের কথায়, সাকিবকে আরও আগে ব্যবহার করা উচিত ছিল। তাহলে চিপকের স্যাঁতস্যাঁতে কন্ডিশনে টিম বাংলাদেশ আরও বেশি ফায়দা লুটতে পারত।

তামিম বললেন, 'বাংলাদেশের ক্রিকেটাররা আসল অস্ত্রটাই ঠিক সময় ব্যবহার করল না। সাকিবের হাতে আরও আগে বল দেওয়া উচিত ছিল। অন্তত বলটা যখন নতুন ছিল, তখনই সাকিবকে বোলিংয়ে আনা উচিত ছিল। এই উইকেট স্যাঁতস্যাঁতে। এখানে সাকিব উইকেট শিকার করতে পারত। আমার মতে সাকিবকে অনেকটাই দেরি করে নিয়ে আসা হয়েছে।'


```