Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

দলে ফিরল ভারতের সবথেকে বড় শত্রু, দুঃস্বপ্ন দেখছে রোহিত অ্যান্ড কোম্পানি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্কট বোল্যান্ড প্রথম ইনিংসে ২ এবং দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করেছিলেন।

দলে ফিরল ভারতের সবথেকে বড় শত্রু, দুঃস্বপ্ন দেখছে রোহিত অ্যান্ড কোম্পানি

চতুর্থ টেস্টের জন্য প্রস্তুত দুই দল

শেষ আপডেট: 25 December 2024 13:21

দ্য ওয়াল ব্যুরো : আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মেলবোর্ন টেস্ট। ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলই ইতিমধ্যে এই বক্সিং ডে টেস্টের জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই টেস্ট ম্যাচে অজি ব্রিগেডে কামব্যাক করেছেন এক বিধ্বংসী পেস বোলার। ইতিমধ্যেই তিনি টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট তছনছ করেছেন। এই পরিস্থিতিতে রোহিত অ্যান্ড কোম্পানির জন্য ব্যাপারটা যে খুব একটা ভাল বার্তা বহন করছেন না, তা বলা যেতেই পারে।

মেলবোর্নে আয়োজিত চতুর্থ টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রথম একাদশে স্কট বোল্যান্ডকে ফিরিয়ে আনা হয়েছে। বোল্যান্ড এমন একজন ক্রিকেটার যিনি টিম ইন্ডিয়াকে বরাবরই বেশ সমস্যায় ফেলেছেন। ভারতের বিরুদ্ধে বেশ কয়েকবার জ্বলে উঠেছেন তিনি। 

পরিসংখ্যানও সেকথাই বলে। ২০২৩ বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালেও ভারতের বিরুদ্ধে তাণ্ডবলীলা চালিয়েছিলেন বোল্যান্ড। এমনকী, অ্যাডিলেডে আয়োজিত চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেও তিনি টিম ইন্ডিয়ার ব্যাটারদের সামনে ত্রাস হয়ে উঠেছিলেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্কট বোল্যান্ড প্রথম ইনিংসে ২ এবং দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করেছিলেন। এই ম্যাচে তিনি শুভমান গিল, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটারদের আউট করেছিলেন। এছাড়াও অ্যাডিলেডে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলিকে নিজের সুইংয়ে পরাস্ত করেছিলেন। এই ম্যাচে তিনি মোট ৫ উইকেট শিকার করেছিলেন।

ভারতের বিরুদ্ধে বোল্যান্ড বরাবরই দুর্দান্ত বল করেন। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি এখনও পর্যন্ত ৩ ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন। এবার মেলবোর্ন লড়াইয়ের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করছেন। জস হ্যাজেলউডের জায়গায় বোল্যান্ডকে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে। চোটের কারণে এই টেস্ট ম্যাচে হ্যাজেলউড খেলতে পারছেন না। বোল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়ার প্রথম একাদশে স্যাম কনস্টাসকে জায়গা দেওয়া হয়েছে। স্যাম এই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করবেন।


```