Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

অসহায় আত্মসমর্পণ ভারতের, লজ্জার হার প্রসঙ্গে কী বললেন রোহিত শর্মা

রোহিতের ব্যাটিং পারফরম্য়ান্স নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে।

অসহায় আত্মসমর্পণ ভারতের, লজ্জার হার প্রসঙ্গে কী বললেন রোহিত শর্মা

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 30 December 2024 12:37

দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্ট ম্যাচে কার্যত অসহায় আত্মসমর্পণ করল ভারতীয় ক্রিকেট দল। যে ম্যাচটা টিম ইন্ডিয়া নিশ্চিন্তে ড্রয়ের দিকে এগোচ্ছিল। কিন্তু, পঞ্চম দিনের অন্তিম সেশনে ৭ উইকেট পড়ে যায় ভারতের। শেষপর্যন্ত ১৮৪ রানে পরাস্ত হয় টিম ইন্ডিয়া। এমন ফলাফল দেখে স্বাভাবিকভাবে হতাশ হয়ে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচের শেষে তিনি বললেন, 'এই ফলাফল সত্যিই হতাশাজনক। এমন রেজাল্ট আমরা চাইনি। শেষপর্যন্ত লড়াই করতে চেয়েছিলাম। কিন্তু, আমাদের দূর্ভাগ্য যে সেটা করতে পারলাম না। গত ২ সেশন বিচার করা সত্যিই খুব কঠিন। তবে যদি এই টেস্ট ম্যাচে মোটের উপর পারফরম্যান্স বিচার করা যায়, তাহলে বলব যে আমাদের কাছে সুযোগ ছিল। কিন্তু, সেটা কাজে লাগাতে পারিনি।' 

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমরা অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে ৯০ রানের মধ্যে বেঁধে ফেলতে পেরেছিলাম। কিন্তু, সেই সুযোগটা কাজে লাগাতে পারলাম না। এবার পরিস্থিতি অনেকটাই কঠিন হবে। সেটা আমরা জানি। তবে আগেও অনেক কঠিন পরিস্থিতিতে আমরা দুর্দান্ত পারফরম্যান্স করেছি।'

সঙ্গে তিনি আরও বললেন, 'আমরা এই ম্যাচে ভালো খেলতে পারিনি। এটা ধ্রুব সত্য। তবে আমি একটা পরিস্থিতির দিতে তাকিয়ে থাকতে চাই না। আমরা ড্রেসিংরুমে ফিরে গোটা বিষয়টা নিয়ে আলোচনা করব। কোথায় ভুল করেছি, সেটা খুঁজে বের করতে হবে এবং তা সমাধান করা দরকার। তবে অস্ট্রেলিয়াও দুর্দান্ত লড়াই করেছে। বিশেষ করে ওদের শেষ উইকেট পার্টনারশিপ আমাদের হাত থেকে ম্যাচ কেড়ে নিয়ে গিয়েছে। ৩৪০ রানের টার্গেট হাসিল করা যে খুব একটা সহজ হবে না, তা খুব ভাল করেই জানতাম। তবে আমরা একটা মঞ্চ তৈরি করে শেষ দুটো সেশনে উইকেট হাতে রাখতে চেয়েছিলাম। কিন্তু, শেষপর্যন্ত আর জয়ের রাস্তাটা খুঁজে পাইনি।'


```