Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

কে এই মহম্মদ আমান? বিধ্বংসী শতরানে নজর কাড়লেন ভারতীয় ব্যাটার

একটি ইন্টারভিউয়ে আমান জানিয়েছিলেন, বাবা-মায়ের মৃত্যুর পর তাঁর আর্থিক পরিস্থিতি বেশ খারাপ হয়ে গিয়েছিল।

কে এই মহম্মদ আমান? বিধ্বংসী শতরানে নজর কাড়লেন ভারতীয় ব্যাটার

ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ আমান

শেষ আপডেট: 2 December 2024 17:53

দ্য ওয়াল ব্যুরো : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর ইতিমধ্যে জমে উঠেছে। ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয় ম্যাচে জাপানের বিরুদ্ধে খেলতে নেমেছিল। ভারতীয় ক্রিকেট দলের হয়ে অধিনায়কোচিত ইনিংস খেললেন মহম্মদ আমান। জাপানের বিরুদ্ধে বিধ্বংসী শতরান করলেন তিনি। কে এই ক্রিকেটার, আসুন জেনে নেওয়া যাক।

শতরান করলেন মহম্মদ আমান

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ আমান ১১৮ বলে ১২২ রানে অপরাজিত থাকেন। এই ইনিংসে তিনি ৭ চার হাঁকিয়েছেন। জাপানের প্রত্যেক বোলারকেই তিনি কার্যত কচুকাটা করলেন। এই ম্যাচে আমান ১০৩.৩৯ স্ট্রাইক রেটে ব্যাট করেন। তাঁর পাশাপাশি আয়ুশ মাহত্রে ২৯ বলে ৫৪ রান করেছেন।

উত্তরপ্রদেশের সাহারনপুরের বাসিন্দা আমান। করোনা অতিমারির সময় তাঁর বাবা একটি মারাত্মক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। সেকারণে তাঁর চাকরিও চলে যায়। গত বছর আমান পিতৃহারা হয়েছেন। ইতিপূর্বে কোভিডে আক্রান্ত হয়ে তাঁর মা'ও প্রাণ হারিয়েছিলেন। একটি ইন্টারভিউয়ে আমান জানিয়েছিলেন, বাবা-মায়ের মৃত্যুর পর তাঁর আর্থিক পরিস্থিতি বেশ খারাপ হয়ে গিয়েছিল। উত্তরপ্রদেশ অনূর্ধ্ব-১৯ দলে ক্যাপ্টেন্সিও করেছেন তিনি।

ভারতের নজরকাড়া পারফরম্যান্স

এই ম্যাচে ভারতীয় ব্যাটাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। দলের ওপেনার আয়ুশ মাহত্রে এবং বৈভব সূর্যবংশী প্রথম উইকেটে ৬৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এছাড়া আন্দ্রে সিদ্ধার্থ ৩৫ এবং কেপি কার্তিকে ৪৯ বলে ৫৭ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ভারতীয় ক্রিকেট দল ৬ উইকেটে ৩৩৯ রান করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জাপান ১৩.৪ ওভারে এক উইকেট হারিয়ে ৫০ রান করেছে।

পাকিস্তানের বিরুদ্ধে হেরেছিল ভারত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে হেরে যায় টিম ইন্ডিয়া। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ২৮১ রান করেছিল। জবাবে ভারত ২৩৮ রান করতে পারে।


```