Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

হার্দিক না রোহিত, ২০২৫ আইপিএলে কার স্যালারি বেশি?

মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরাও অধিনায়ক হিসেবে হার্দিককে সমর্থকরা একেবারে মেনে নিতে পারেননি।

হার্দিক না রোহিত, ২০২৫ আইপিএলে কার স্যালারি বেশি?

হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মা

শেষ আপডেট: 31 October 2024 18:19

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে যাবতীয় জল্পনার অবসান। প্রকাশিত হল ২০২৫ আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের রিটেনশন তালিকা। আসন্ন আইপিএল টুর্নামেন্টে রোহিত শর্মা আদৌ মুম্বই ইন্ডিয়ান্স দলে থাকবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে অনেকে প্রশ্ন তুলেছিলেন। শেষপর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। কারণ হিটম্যানকে রিলিজ করেনি মুম্বই ইন্ডিয়ান্স।

কোন কোন ক্রিকেটারকে রিটেন করল মুম্বই ইন্ডিয়ান্স?

হার্দিক পান্ডিয়া - ১৬.৩৫ কোটি
রোহিত শর্মা - ১৬.৩০ কোটি
সূর্যকুমার যাদব - ১৬.৩৫ কোটি
জসপ্রীত বুমরাহ - ১৮ কোটি
তিলক বর্মা - ৮ কোটি

রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যে আইপিএল টুর্নামেন্টে পাঁচবার খেতাব জয় করেছে। কিন্তু, গত মরশুমে আচমকাই রোহিতের থেকে মুম্বই ফ্র্যাঞ্চাইজি অধিনায়কত্ব কেড়ে নেয়। গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে নিয়ে আসার পর, তাঁর কাঁধেই দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল। কিন্তু, হার্দিকের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। পয়েন্টস টেবিলের একেবারে শেষ ধাপে দাঁড়িয়ে তারা দৌড় শেষ করেছিল। 

এমনকী, মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরাও অধিনায়ক হিসেবে হার্দিককে সমর্থকরা একেবারে মেনে নিতে পারেননি। প্রতিটা ম্যাচেই তাঁরা স্টেডিয়ামে এসে হার্দিকের বিরুদ্ধে দুয়োধ্বনি তুলতে শুরু করেন। আশা করা হয়েছিল, ২০২৫ আইপিএল টুর্নামেন্টে হয়ত রোহিত মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পারেন। এমনকী, শোনা গিয়েছিল যে কলকাতা নাইট রাইডার্স দল অধিনায়ক হিসেবে তাঁর দিকে হাত বাড়াতে পারে। তবে সেই সম্ভাবনা আপাতত আর নেই।


```