Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

কানপুর টেস্টেও জয়ের দোরগোড়ায় ভারত? জানুন লেটেস্ট আপডেট

চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা চেন্নাইয়ে আয়োজন করা হয়েছিল।

কানপুর টেস্টেও জয়ের দোরগোড়ায় ভারত? জানুন লেটেস্ট আপডেট

ভারতীয় ক্রিকেট দল

শেষ আপডেট: 1 October 2024 10:36

দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ আপাতত যথেষ্ট রোমাঞ্চকর পরিস্থিতিতে চলে এসেছে। প্রথম তিন দিন বৃষ্টির কারণে এই টেস্ট ম্যাচে মাত্র ৩৫ ওভারই খেলা সম্ভব হয়েছে। ম্যাচের চতুর্থ দিন সমর্থকরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আর মঙ্গলবার কানপুর টেস্ট ম্যাচ পঞ্চম তথা অন্তিম দিনে পা রেখেছে। 

পঞ্চমদিন ইতিমধ্যেই এই মৃতপ্রায় টেস্ট ম্যাচে প্রাণসঞ্চার হয়েছে। ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ জয়ের গন্ধ পেতেও শুরু করেছেন। এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় ইনিংসে ২২ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ৬৯ রান করতে পেরেছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল যত দ্রুত সম্ভব অলআউট করতে চাইবে। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দল যে কোনও মূল্যে এই টেস্ট ম্যাচটা ড্র করতে চাইবে।

চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা চেন্নাইয়ে আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ২৮০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। এই পরিস্থিতিতে যদি দ্বিতীয় টেস্ট ম্যাচও টিম ইন্ডিয়া কোনওক্রমে জিততে পারে, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টিম ইন্ডিয়া অনেকটাই সুবিধাজনক পরিস্থিতিতে পৌঁছে যেতে পারবে। তবে ভারতকে যদি জিততেই হয়, তাহলে যত দ্রুত সম্ভব বাংলাদেশের বাকি ৭ উইকেট ভারতীয় বোলারদের তুলে নিতে হবে। এই পরিস্থিতিতে ম্যাচের মোড় কোনদিকে গড়ায়, সেটাই আপাতত দেখার।

তবে কানপুরের টেস্ট পরিসংখ্যান একেবারেই আশাব্যঞ্জক নয়। এখানে অধিকাংশ টেস্ট ম্যাচই ড্র হয়। পরিসংখ্যান বলছে, এই উইকেটে প্রতি দ্বিতীয় টেস্ট ম্য়াচই ড্র হয়ে যায়। এই মাঠে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ২৩টি ম্যাচ খেলেছে। এরমধ্যে মাত্র সাতটাই ম্যাচ জিততে পেরেছে। তিনটে ম্যাচ হেরেছে এবং বাকি ১৩টা ম্য়াচ ড্র হয়েছে।


```