Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ড্র গাব্বা টেস্ট, ভারতের সামনে কঠিন হল WTC ফাইনালের রাস্তা

তবে গাব্বা টেস্ট ড্রয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার রাস্তা ভারতের সামনে অনেকটা কঠিন হয়ে গেল।

ড্র গাব্বা টেস্ট, ভারতের সামনে কঠিন হল WTC ফাইনালের রাস্তা

ড্র হয়ে গেল গাব্বা

শেষ আপডেট: 18 December 2024 11:21

দ্য ওয়াল ব্যুরো : বৃষ্টিবিঘ্নিত গাব্বা টেস্ট ম্যাচ শেষপর্যন্ত ড্র ঘোষণা করা হল। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ আপাতত ১-১ ব্যবধানেই দাঁড়িয়ে রয়েছে। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার রাস্তা ভারতের সামনে অনেকটাই কঠিন হয়ে গেল।

এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে জয়ের জন্য ২৭৫ রানের টার্গেট ছিল। জবাবে টিম ইন্ডিয়া বিনা উইকেটে ৮ রানও করেছিল। যদিও এরপর বৃষ্টির কারণে খেলা আর এগোতে পারেনি। শেষপর্যন্ত প্যাট কামিন্স এবং রোহিত শর্মার মধ্যে গোল্ডেন হ্যান্ডশেক হয় এবং ম্যাচ ড্র ঘোষণা করা হয়।

তবে গাব্বা টেস্ট ড্রয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার রাস্তা ভারতের সামনে অনেকটা কঠিন হয়ে গেল। গাব্বা টেস্টে যদি টিম ইন্ডিয়া জিততে পারত, তাহলে একটা সরাসরি ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হত। কিন্তু, বৃষ্টির কারণে সেই সম্ভাবনা আপাতত হাতছাড়া হয়েছে। 

এই ম্যাচটা ড্র হয়ে ভারতের জয়ের শতকরা হার ৫৭.২৯ থেকে ৫৫.৮৮ হয়ে যাবে। আর যদি ভারত হেরে যায় (যদিও তেমন কোনও সম্ভাবনা আপাতত নেই), তাহলে এই হার ৫৩.৯২ হয়ে যাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানেই দাঁড়িয়ে থাকতে হবে টিম ইন্ডিয়া। প্রথম এবং দ্বিতীয় স্থানে যথাক্রমে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া।


```