Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

পাকিস্তানের কাছে প্রোটিয়াদের হারে ডব্লিউটিসি চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ধাক্কা খেল ভারত

পাকিস্তানের জয়ের পর শুভমান গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ডব্লিউটিসি পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে নেমে গিয়েছে। 

পাকিস্তানের কাছে প্রোটিয়াদের হারে ডব্লিউটিসি চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ধাক্কা খেল ভারত

পাকিস্তান

সৌম্য বাগচী

শেষ আপডেট: 15 October 2025 19:49

দ্য ওয়াল ব্যুরোবুধবার শেষ হয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই টেস্টে পাকিস্তান (Pakistan) দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে। পাকিস্তানের এই জয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে (ICC WTC 2025-2027, Point Table) উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান বর্তমান ডব্লিউটিসি ২০২৫-২০২৭ কাপ চক্রের প্রথম ম্যাচ খেলেই পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তবেপাকিস্তানের জয়ে বড় ধাক্কা খেয়েছে ভারত (India)।

পাকিস্তানের জয়ের পর শুভমান গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ডব্লিউটিসি পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে নেমে গিয়েছে। ভারত তাদের সাতটি টেস্টের মধ্যে চারটিতে জিতেছেদুটিতে হেরেছে এবং একটিতে ড্র করেছে। ভারতের রেটিং পয়েন্ট ৫২ এবং জয়ের শতাংশ ৬১.৯০। অন্যদিকেপাকিস্তানের রেটিং পয়েন্ট ১২ এবং জয়ের শতাংশ ১০০।

প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া বর্তমানে ডব্লিউটিসি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। ক্যাঙ্গারুরা তিনটি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে। ৩৬ রেটিং পয়েন্ট এবং ১০০ জয়ের শতাংশ নিয়ে তারা টেবিলের শীর্ষে রয়েছে।

পাশাপাশি শ্রীলঙ্কা তাদের তৃতীয় স্থান ধরে রেখেছে। শ্রীলঙ্কা দুটি ম্যাচ খেলে একটিতে জিতেছে এবং একটিতে ড্র করেছে। তাদের পয়েন্ট ১৬ এবং জয়ের হার ৬৬.৬৭। ইংল্যান্ড শীর্ষ ৫ তালিকার শেষ স্থানে রয়েছে। তারা পাঁচটি ম্যাচ খেলে দুটিতে জিতেছেদুটিতে হেরেছে এবং একটিতে ড্র করেছে। তাদের রেটিং পয়েন্ট ২৬ এবং জয়ের হার ৪৩.৩৩।


```