
ছেলে অগস্ত্যর সঙ্গে হার্দিক পান্ডিয়া
শেষ আপডেট: 23 September 2024 17:17
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আপাতত ২২ গজের লড়াই থেকে বাইরে রয়েছেন। কিন্তু, ব্যক্তিগত জীবনের কারণে তিনি সবসময় সংবাদ শিরোনামে থাকেন। গত জুলাই মাসে প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এই বিচ্ছেদের কারণে হৃদয়ের টুকরো তথা একমাত্র সন্তান অগস্ত্য হার্দিকের থেকে অনেকটাই দুরে চলে গিয়েছিল। অগস্ত্যকে নিয়ে নাতাশা সার্বিয়া চলে গিয়েছিলেন।
বিবাহ বিচ্ছেদের প্রায় মাস দেড়েক পর আবারও মুম্বই ফিরলেন নাতাশা। হার্দিকের বাড়িতে রেখে এসেছিলেন অগস্ত্যকে। কিন্তু, কোনও এক অজানা কারণে ছেলের সঙ্গে দেখা করতে পারেননি হার্দিক পান্ডিয়া।
তবে তিন মাস পর অবশেষে ছেলে অগস্ত্যর সঙ্গে দেখা করলেন হার্দিক পান্ডিয়া। টিম ইন্ডিয়ার এই তারকা অলরাউন্ডার রবিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাঁকে ছেলে অগস্ত্য এবং ভাইপোর সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। হার্দিকের মুখে হাসি দেখেই স্পষ্ট অনুমান করা যায় যে ছেলের সঙ্গে দেখা করতে তিনি কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
Hardik Pandya reunites with his son Agastya for the first time after his divorce from Natasa Stankovic. ????❤️
— Labhansh Singh Tomar (@LabhanshTomarX) September 22, 2024
Proof that even through life's toughest moments, a father's love remains unshaken ????
It was great to see Hardik happy ????♥️pic.twitter.com/wDNSuoNHPc
সম্প্রতি হার্দিক পান্ডিয়া ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে অগস্ত্যকে তাঁর সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। প্রায় তিন মাস পর আবারও ছেলের সঙ্গে দেখা করলেন হার্দিক। বাবার কোলে অগস্ত্যকে দেখার পর হার্দিক সমর্থকরাও ইমোশনাল হয়ে পড়েছেন। ছেলের সঙ্গে দেখা হওয়ার পর হার্দিকের খুশির পারদ আপাতত সপ্তম স্বর্গে পৌঁছে গিয়েছে। হার্দিকের পোস্ট করা ছবিতে দাদা ক্রুনালের ছেলেকেও দেখা গিয়েছে। সঙ্গে রয়েছে তাঁদের পোষ্য সারমেয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ জুলাই হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ ঘোষণা করেন যে তাঁরা আর একে অপরের সঙ্গে থাকছেন না। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তাঁরা এই ডিভোর্সের কথা ঘোষণা করেছিলেন। এই সিদ্ধান্তের কথা ঘোষণার আগেই ছেলে অগস্ত্যকে সঙ্গে নিয়ে নাতাশা সার্বিয়া চলে গিয়েছিলেন।
টি-২০ বিশ্বকাপ জেতার পর হার্দিক পান্ডিয়া যখন দেশে ফেরেন, তখন ছেলের সঙ্গে খুব মজা করেছিলেন। সেইসময় হার্দিক একটি আবেগঘণ পোস্টও করেন, 'আমি যা করি সবটাই তোমার জন্যই করি।' নাতাশার সঙ্গে ডিভোর্সের পর হার্দিক পান্ডিয়া ২ মাস ছেলের সঙ্গে আর দেখা করতে পারেননি। দীর্ঘ অপেক্ষার পর আবারও সেই সময় এসে উপস্থিত হয়েছে। আবারও ছেলেকে কোলে তুলে নিলেন হার্দিক।