Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

অশ্বিনকে দলে নিতে 'নোংরা রাজনীতি'? হাটে হাঁড়ি ভেঙেছিলেন হরভজন

এমন গুরুতর অভিযোগ সকলের সামনে শোনার পর কৃষ্ণমাচারি শ্রীকান্ত নিজেও বেশ অপ্রস্তুত অবস্থায় পড়ে যান।

অশ্বিনকে দলে নিতে 'নোংরা রাজনীতি'? হাটে হাঁড়ি ভেঙেছিলেন হরভজন

হরভজন সিং এবং রবিচন্দ্রন অশ্বিন

শেষ আপডেট: 20 December 2024 12:15

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। গাব্বা টেস্ট ড্র হওয়ার পরই রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক বৈঠকে আসেন অশ্বিন। সেখানেই তিনি নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। কেন অশ্বিন আচমকা এমন সিদ্ধান্ত গ্রহণ করলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিওটি 'দ্য কপিল শর্মা শো'-এর। একবার এই অনুষ্ঠানে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সঙ্গে ছিলেন টিম ইন্ডিয়ার 'টার্বুনেটর' হরভজন সিংও। তো, এই অনুষ্ঠান চলাকালীন কৃষ্ণমাচারি শ্রীকান্তর বিরুদ্ধে তিনি এমন একটি অভিযোগ নিয়ে এসেছিলেন, যা শুনে সকলেই অবাক হয়ে যান।

ভাজ্জি বলেন, '২০১১ সালে চিকা স্যার (কৃষ্ণমাচারি শ্রীকান্ত) আমাদের প্রধান নির্বাচক ছিলেন। উনি দল নির্বাচন করেছিলেন। তারপর আমরা সেই ম্য়াচটা জিতেও যাই। এরপর আচমকাই আমাকে ড্রপ করে দিয়েছিলেন। আমি প্রশ্ন করেছিলাম যে কী কারণে আমাকে ড্রপ করা হল? জবাবে উনি বলেছিলেন, তোমার যাত্রাপথ এতটুকুই ছিল।'

দেখে নিন সেই ভিডিও -

এমন গুরুতর অভিযোগ সকলের সামনে শোনার পর কৃষ্ণমাচারি শ্রীকান্ত নিজেও বেশ অপ্রস্তুত অবস্থায় পড়ে যান। তিনি সুনীল গাভাসকারকে গোটা বিষয়টা মীমাংসা করার অনুরোধ করেন। গাভাসকার অবশ্য এই অনুষ্ঠানে আসতে পারেননি। তিনি ভিডিও কলে উপস্থিত ছিলেন। শ্রীকান্তের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে গাভাসকার বলেন, 'বলেই দে না ভাই, তুই তামিলনাড়ুর রবিচন্দ্রন অশ্বিনকে দলে নিতে চেয়েছিলি।' এই জবাব শোনার পর শ্রীকান্ত আর নিজের মুখ লুকোনোর জায়গা পাননি।


```